1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ভৈরবে টেলিফোন এক্সচেঞ্জ বিকল, ব্যাহত হচ্ছে জরুরি সেবা - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
এসো আলোর সন্ধানে যুব সংগঠনের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত পানিবন্দি মানুষের পাশে এমপি লুৎফর রহমান কাজলের  সহায়তা  চকরিয়ায় জীপ গাড়ি ভর্তি কলা লুটের ঘটনায় থানায় অভিযোগ  পাহাড়ধস ঝুঁকি মোকাবিলায় ১০০ পরিবারকে সেভ দ্য চিলড্রেন ও ইপসার আর্থিক সহায়তা প্রদান  নবীগঞ্জে অটোরিকশা (টমটম- মিশুক) ব্যাটারি চু’রি করতে গিয়ে বি’দ্যুৎস্পৃ’ষ্ট হয়ে  এক যুবকের মৃ’ত্যু  চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ আ’লীগ ব্যাংক ও বীমা খাতকে ধ্বংস করেছে : কুমিল্লায় সংস্কৃতি মন্ত্রী  প্রতিমন্ত্রী মীর শাহে আলমের পারিবারিক ব‍্যবসার রাইস মিল বিক্রি ৪২ কোটি টাকায় চন্দনাইশ শঙ্খ নদীর প্রবল স্রোতে নৌকা থেকে পড়ে যুবক নিখোঁজ গাছ পড়ে ৩ ঘর বিধ্বস্ত-বিদ্যুৎ বিভাগের প্রায় ২৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি চন্দনাইশে ৫ দিন বিরামহীন বৃষ্টির কারণে নিম্নাঞ্চল প্লাবিত

ভৈরবে টেলিফোন এক্সচেঞ্জ বিকল, ব্যাহত হচ্ছে জরুরি সেবা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২০
  • ৩৩৬ বার

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ প্রতিনিধি :
বন্দর নগরীর ব্যস্ততম ভৈরব টেলিফোন এক্সচেঞ্জটি ৪দিন ধরে সংযোগ বিচ্ছিন্ন হয়ে আছে। ফলে টেলিকমিউনিকেশন কোম্পানি (বিটিসিএল) এর ল্যান্ডফোন গ্রাহকরা পোহাচ্ছেন দুর্ভোগ। কবে নাগাদ এটি চালু হবে তাও বলতে পারছে না বিটিসিএল কর্তৃপক্ষ।

জানা যায়, বজ্রপাতের কারণে ভৈরব বিটিসিএল-এর ডিজিটাল টেলিফোন এক্সচেঞ্জটি গত ২১ মার্চ রাত থেকে বিকল। এই এক্সচেঞ্জের অধীনে উপজেলার ফায়ার সার্ভিস, হাসপাতাল, ক্লিনিক, স্কুল-কলেজ, ব্যাংক-বীমা, উপজেলা প্রশাসন, ব্যবসায়ী প্রতিষ্ঠান, থানা, রেলস্টেশনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় তিন শতাধিক টেলিফোন গ্রাহক রয়েছে। এতে গ্রাহক দুর্ভোগ পৌঁছেছে চরমে।

এ ব্যাপারে ভৈরব টেলিফোন এক্সচেঞ্জের কনিষ্ঠ উপসহকারি ব্যবস্থাপক আবু মুসা জানান, উপজেলার অভ্যন্তরে যোগাযোগ ব্যবস্থা ঠিকঠাক আছে। তবে দেশের অন্যান্য উপজেলা, জেলা ও বহিঃবিশ্বের সাথে যোগাযোগ রক্ষা করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিচ্ছি। কবে নাগাদ সংযোগের কাজ শেষ হবে তা নির্দিষ্ট করে বলতে পারছি না।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net