1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শেরপুরের বর্ষিয়ান নেতা সাবেক এমপি মিজানুর রহমান আর নেই - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১১ মে ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
জাগৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রাঙ্গুনিয়াকে হারিয়ে সেমিফাইনালে পতেঙ্গা প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ ও বিকেএমইএ নেতৃবৃন্দের সাক্ষাৎ দেবিদ্বারে এলজিইডির ৬২ লাখ টাকার সড়ক প্রকল্পে অনিয়মের অভিযোগ ঈদগাঁওয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৪ আসামীকে গ্রেফতার  দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে জরুরি নির্দেশনা জারি অপরাধীকে অপরাধী হিসেবে দেখতে পুলিশের প্রতি নির্দেশ প্রধানমন্ত্রীর ঢাকায় জরুরি পানি সরবরাহে ৯২০ কোটি টাকার প্রকল্প নিয়েছে সরকার জাতীয় সাংবাদিক সংস্থার ঢাকা মহানগর কোর কমিটিতে তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক – সাব্বির আহম্মেদ নোয়াখালীর কোম্পানীগঞ্জে মোবাইল ফোন চার্জ দিতে গিয়ে কিশোরীর মৃত্যু  অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

শেরপুরের বর্ষিয়ান নেতা সাবেক এমপি মিজানুর রহমান আর নেই

হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২২
  • ৫৪০ বার

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক,স্বাধীন বাংলাদেশের ১৯৭৩ সালের ৭ই মার্চ অনুষ্ঠিত প্রথম নির্বাচনে নকলা- নালিতাবাড়ী আসনের সাবেক এমপি মিজানুর রহমান (৮০) ইন্তেকাল করেছেন। দেশবরেণ্য এই নেতা মিজানুর রহমান শেরপুরের নকলা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, নকলা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সরকারি হাজী জালমামুদ কলেজের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ছিলেন। সোমবার সকাল ৬টায় ঘটিকায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকাবস্থায় বার্ধক্য জনিত কারনে তিনি মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ১ মেয়েসহ অসংখ্য গুণগাহী রেখে গেছেন । বিকাল ৪টায় সরকারি হাজী জালমামুদ কলেজ মাঠে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয় ।

মরহুমের মৃত্যুতে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কৃষি মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এমপি, শেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি, শ্রীবরদী-ঝিনাইগাতী আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার ফজলুল হক চাঁন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি, জেলা পরিষদের চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর রুমান, নকলা উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, মেয়র হাফিজুর রহমান লিটন, পৌর আ.লীগের সভাপতি এডভোকেট মাহবুবুল আলম সোহগ,রাজনৈতিক, স্বেচ্ছাসেবী সংগঠন ও নকলা প্রেসক্লাবের সভাপতি হারুনুর রশিদ ও সাধারণ সম্পাদক শফিউল আলম লাভলু শোক প্রকাশ করেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net