1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ব্রহ্মপুত্র নদীতে নৌকাডুবে এক শিশুর মৃত্যু, আরেকজন নিখোঁজ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিনে হাটহাজারী বিএনপির দোয়া মাহফিল রোটারি ক্লাব অব কুমিল্লা মিড টাউনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি জশনে জুলুসে ঈদে-মিলাদুন্নবী চন্দনাইশে পবিত্র রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে র‌্যালি মাগুরার শ্রীপুরে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত  চট্টগ্রামের সাতকানিয়ায় জামায়াতের কর্মী শিক্ষা শিবির দেশ ও মানুষের কল্যাণে কাজের আহ্বান: এমপি শাহজাহান চৌধুরী  মাগুরায় বিভিন্ন প্রকল্পের চেক বিতরণ করলেন মন্ত্রী নিতাই রায় চৌধুরী  মাগুরায় নির্বাচনী গণসংযোগ ও মসজিদের উন্নয়ন প্রকল্পের রড হস্থান্তর  কবি কাজী কাদের নওয়াজের বাড়ি প্রাঙ্গণে সবুজ আন্দোলনের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার

ব্রহ্মপুত্র নদীতে নৌকাডুবে এক শিশুর মৃত্যু, আরেকজন নিখোঁজ

আনোয়ার হোসাইন (তন্ময় আলমগীর), কিশোরগঞ্জ প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১ মার্চ, ২০২২
  • ৩০৫ বার

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পুরাতন ব্রহ্মপুত্র নদে ঘুরতে গিয়ে নৌকাডুবিতে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিখোঁজ আরেক শিশুকে উদ্ধারে অভিযান চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরের দিকে উপজেলার চরফরাদী ইউনিয়নের চরআলগী বালিরঘাট এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদে এ ঘটনা ঘটে।

উদ্ধার হওয়া নিহত শিশু শাবনুর (৮) বালিরঘাটের ফালান মিয়ার মেয়ে এবং নিখোঁজ সানজিদা (১১) একই গ্রামের কাঞ্চন মিয়ার মেয়ে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে চরআলগী গ্রামের পাঁচ শিশু ছোট্ট একটি নৌকায় করে ব্রহ্মপুত্র নদে ঘুরতে যায়। একসময় ঢেউয়ে নৌকাটি উল্টে যায়। এ সময় তিন শিশু সাঁতরে তীরে উঠতে পারলেও পানিতে ডুবে নিখোঁজ হয় শাবনুর ও সানজিদা।

খবর পেয়ে পাকুন্দিয়া ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। বিকেল পাঁচটার দিকে ঘটনাস্থলের অদূরে শাবনুরের মরদেহ উদ্ধার করতে সক্ষম হলেও সানজিদার কোনো খোঁজ পাওয়া যায়নি।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারওয়ার জাহান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিকেল পাঁচটার দিকে একটি মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আর নিখোঁজ শিশুটিকে উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিস চেষ্টা চালিয়ে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net