1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পরিকল্পিত কুমিল্লা নগরী সাজাতে চান এডভোকেট মিঠু - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আনোয়ারায় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে, ৩ জনকে অর্থ ও কারাদণ্ সাবিনা ইয়াসমিনের জন্মদিনে ‘শুধু গান গেয়ে পরিচয়’ শত বছর পর মার্কিন মুদ্রায় জীবিত প্রেসিডেন্টের ছবি, ১ ডলারের কয়েনে ট্রাম্প ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতির ভিত্তি ৭ পুলিশ কর্মকর্তা চাকরি থেকে বরখাস্ত জালালাবাদ ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসাবে গড়তে চাই – কাউন্সিলর প্রার্থী এডভোকেট মো.শফিকুল আলম স্বপন ৫ই সেপ্টেম্বর লংমার্চ সফল করতে নোয়াখালীর কোম্পানীগঞ্জে জামায়াতের লিফলেট বিতরণ ও গণসংযোগ এফ এ এফ মাল্টিলিঙ্গোয়াল স্কুল এন্ড কলেজে’র অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  রংপুরে শিক্ষক গণপতি চক্রবর্তীসহ পরিবারের সদস্যদের হত্যার প্রতিবাদে নোয়াখালীর কোম্পানীগঞ্জে মানববন্ধন  বাংলাদেশের রাজনীতি ও জনগণের স্বার্থ: পরিবর্তন চাই, তবে কার জন্য?

পরিকল্পিত কুমিল্লা নগরী সাজাতে চান এডভোকেট মিঠু

আবু সুফিয়ান রাসেল।
  • আপডেট টাইম : বুধবার, ২ মার্চ, ২০২২
  • ২৯৩ বার

পরিকল্পিত কুমিল্লা নগরী সাজাতে চান এডভোকেট আনিছুর রহমান মিঠু। বুধবার নগরীতে শতশত নেতাকর্মী কয়েক হাজার প্রচারপত্র বিতরণ করেন। প্রচারপত্র নগরীর এক ডজন সমস্যা সমাধানের প্রতিশ্রুতির কথা রয়েছে। নগরীর শাসনগাছা থেকে শুরু হয়ে, পুলিশ লাইন, বাদুরতলা, ঝাউতলা, কান্দিরপাড়, মনহোরপুর, রাজগঞ্জ, ছাতিপট্টি, চকবাজার হয়ে হযরত পাড়া এলাকা পর্যন্ত মূল সড়কে প্রচারপত্র বিতরণ করেন নেতা কর্মীরা।

প্রচারপত্রে নগরীর জলাবদ্ধতা, যানজট সমাধান, সিসিটিভির মনিটরিং, টাউনহল সংস্কার, মসজিদ নির্মাণ, কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতসহ নানা প্রতিশ্রুতির কথা রয়েছে ।

এ সময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামীলীগ সাংস্কৃতিক সম্পাদক কাজী জিয়াউল হক মুন্না, মহানগর সেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি পারভেজ হানিফ, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক
জালাল উদ্দিন আহাম্মেদ, সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক ফরহাদ মিয়া, যুবলীগ নেতা রাজু আহমেদ, আলমগীর হোসেনসহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের সাবেক, বর্তমান শতশত নেতাকর্মী উপস্থিত ছিলেন।।

কুমিল্লা মহানগর আওয়ামীলীগ সাংস্কৃতিক সম্পাদক কাজী জিয়াউল হক মুন্না বলেন, আমার বস জনাব আনিসুর রহমান মিঠু বঙ্গবন্ধুর আদর্শের কর্মী। তিনি ১৯৮৮ থেকে ছাত্র রাজনীতির সাথে যুক্ত। এখনও দলের জন্য কাজ করে যাচ্ছেন। আমাদের প্রত্যাশা তিনি সিটি নির্বাচনে নৌকা প্রতীক পাবেন। বিপুল ভোটে জয় লাভ করবেন।

নির্বাচন বিষয়ে এড. আনিসুর রহমান মিঠু বলেন, যদি নৌকা পাই। বিজয়ের বিষয়ে আমি শতভাগ নিশ্চিত। আর নৌকা প্রতীক না পেলে, নির্বাচনে যাওয়ার প্রশ্ন ই আসে না। পূর্বে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেছি, তখন নৌকা প্রতীক ছিলো না। এখন যেহেতু নৌকা প্রতীকে নির্বাচন হয়, আমি নৌকার লোক।

প্রসঙ্গত, মিঠু সাবেক জেলা ছাত্রলীগ নেতা। বর্তমানে তিনি মহানগর যুব ও ক্রীড়া সম্পাদক।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net