1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মা 'পরীমণি'র জন্য চলচ্চিত্রে চতুর্থ গান করলেন আনা - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
একটি মহল নির্বাচন বানচাল করতে ষড়যন্ত্র চালাচ্ছে : আবুল কালাম ১০ম নারায়ণগঞ্জ ওপেন কারাতে চ্যাম্পিয়ানশীপ-২০২৬ অনুষ্ঠিত  বিএনপিকে ভোট দিলে দেশ ঋন খেলাপী, সন্ত্রাসী ও মাস্তানদের হাতে চলে যাবে : চৌদ্দগ্রামে নির্বাচনী জনসভায় কর্নেল অলি আহমেদ ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ  হাদি হত্যায় জাতিসংঘকে ‘তদন্তের প্রস্তাব’ দেবে অন্তর্বর্তী সরকার পোকখালী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী সম্পন্ন  কুমিল্লায় বিশ্ব ক্যান্সার দিবস পালিত নির্বাচনে ১১ দলীয় জোট বিজয়ী হলে রাজনৈতিক প্রতিহিংসার কবর রচনা হবে : নির্বাচনী জনসভায় ডা. তাহের গুজব কে চ্যালেঞ্জ মনে করছে না বিএনপি- বিএনপি মিডিয়াসেলের প্রধান কুমিল্লা’য় একুশে টিভির অফিসে ক্যামেরাপার্সন ইয়াবাসহ আটক

মা ‘পরীমণি’র জন্য চলচ্চিত্রে চতুর্থ গান করলেন আনা

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২
  • ৫৬৬ বার

অরণ্য আনোয়ার নির্মিত ‘মা’ চলচ্চিত্রে নিজের কথা ও সুরে গান গাইলেন আনা নাসরীন।

সচরাচর আমরা দেখে থাকি সন্তান চরিত্রের অবস্থান থেকে মায়ের জন্য গান। এবার আমরা শুনতে যাচ্ছি মায়ের চরিত্রের অবস্থান থেকে সন্তানের জন্য বাস্তবিক অকুলতার গান। সন্তানের জীবন সঙ্কট পরিস্থিতির একটি দৃশ্যে মা ‘পরীমণি’র জন্য একটি মাতৃত্বের হাহারের গান করেছেন আনা।

এটি ৭১-এর প্রেক্ষাপটে নির্মিত একটি প্রত্যন্ত অঞ্চলের ধর্মীয় বিভ্রান্তি ও কুসংস্কারাচ্ছন্ন সমাজ ব্যবস্থা ও তার বিপরীতে একজন প্রবীণ নাগরিকের লড়াইয়ের গল্প। মূলত সেই প্রবীণ চিকিৎসক ও তার পুত্রবধূই এই গল্পের কেন্দ্রীয় চরিত্র। শশুরের চরিত্রে শাহাদাৎ হোসেন ও পুত্রবধূর চরিত্রে অভিনয় করছেন পরীমণি। এই ছবিতে আরও অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, শিরিন আলম, সাজু খাদেমসহ আরো অনেকে। গত বছরের নভেম্বরে ‘মা’ ছবির প্রথম ধাপের শুটিং হয়। এই মুহূর্তে দ্বিতীয় ধাপের শুটিং চলমান।

এর আগেও আরো দু’টি চলচিত্রে নিজের কথা, সুর ও কন্ঠ দিয়ে পূর্ণাঙ্গ তিনটি গান তৈরি করেছেন আনা, যে চলচ্চিত্রগুলো প্রায় মুক্তির দ্বারপ্রান্তে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net