1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরার চরমহেশপুর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
অধ্যাদেশ বাতিল নয়, সংসদে আইনে পরিণতের দাবি : মোহাম্মদ উল্লাহ সাতকানিয়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান সপ্তাহ ও ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন ঈদগাঁওয়ে প্রশাসনের অভিযানে পলিথিন জব্দ, জনমনে ক্ষোভ  ঈদগাঁও উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠিত নোয়াখালীর সুবর্ণচরে চাষের পুকুরে বিষ প্রয়োগ, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা  সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে চট্টগ্রাম দক্ষিণ  জেলা ছাত্রদলের সদস্য নিজাম উদ্দীন বহিষ্কার সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসায় ত্রুটি সহ্য করা হবে না: এমপি মান্নান মাগুরার শ্রীপুরে জমিজমা সংক্রান্ত বিরোধে মামার বিরুদ্ধে ভাগিনাদের সংবাদ সম্মেলন বৈশ্বিক সংকটে কম মুনাফার নীতি সময়ের দাবি ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী

মাগুরার চরমহেশপুর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন

মোঃ সাইফুল্লাহ ;
  • আপডেট টাইম : শুক্রবার, ২৫ মার্চ, ২০২২
  • ২৮১ বার

মাগুরার শ্রীপুর উপজেলার চরমহেশপুর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে।
নির্বাচনে ৪০১জন ভোটারের মধ্যে ৩৪৮ জন ভোটার তাদের ভোট প্রদান করেন। এর মধ্যে ৩ টি ভোট বাতিল বলে গণ্য হলে বৈধ ভোট সংখ্যা দাঁড়ায় ৩৪৫টি।

ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচনের প্রিজাইডিং অফিসার ও শ্রীপুর উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সুলতান আলী।

নির্বাচনে সাধারণ অভিভাবক সদস্য পদে মোঃ ইউনুচ আলী ১৬৫ ভোট পেয়ে প্রথম, মোঃ সুজাত মোল্য ১৫৭ ভোট পেয়ে দ্বিতীয়, নিশীত কুমার ১৫২ ভোট পেয়ে তৃতীয় ও সাইদুর রহমান ১৩৭ ভোট পেয়ে চতুর্থ হয়েছে। এছাড়া সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পদে রুপালি সরকার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

নির্বাচন কালিন সময়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি শ্যামানন্দ কুন্ডু ও শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকদেব রায় নির্বাচনী এলাকা পরিদর্শন করেন। এ সময় শ্রীপুর থানার এস আই আযম সঙ্গীয় ফোর্সসহ নির্বাচনে আইন- শৃঙ্খলা পরিস্হিতি নিয়ন্ত্রনের দায়িত্ব পালন করেন।

চরমহেশপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জীবন কুমার মন্ডল বলেন, সাধারণ অভিভাবক পরিচালনা পর্ষদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। আমি আশা করি নব-নির্বাচিত সদস্যবৃন্দ প্রতিষ্ঠানের উন্নয়নে আমাকে সার্বিকভাবে সহযোগিতা করবেন।

নির্বাচনের প্রিজাইডিং অফিসার সুলতান আলী বলেন, আমি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচনে প্রিজাইডিং অফিসার দায়িত্ব পালন করি। এ নির্বাচন অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ন ভাবে সম্পন্ন হয়েছে।
এসময় পুলিশ প্রশাসন, সাংবাদিক এবং নির্বাচনী প্রার্থী,অভিভাবকবৃন্দ এজেন্ট আমাকে সার্বিক সহযোগিতা করেছেন এজন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net