1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শরনখোলায় জোর পুর্বক কৃষকের গাছ কর্তন ! - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান মাসউদ  নোয়াখালীর চৌমুুহনীতে ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের বিক্ষোভ মিছিলি ও সমাবেশ অনুষ্ঠিত হয় মাগুরার শ্রীপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার!স্বামী আটক, পরিবারের দাবি হত্যার! অপ্রতীম হত্যার পর  কুমিল্লার ১৮ থানায় কিশোর গ্যাংবিরোধী একযোগে অভিযান, আটক ৬২৪ মাগুরার শ্রীপুরে আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ অভিযান-২০২৬ অনুষ্ঠিত দেশের উন্নতির লক্ষ্যে বেশী বেশী শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে- মাগুরায় ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালায় শহীদুল ইসলাম কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ এখনই অবসরের কথা ভাবছেন না রোনালদো, লক্ষ্য ১ হাজার গোল নোয়াখালী জেলায় পরিদর্শনে আসেন চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি মোঃ নাজিমুল হক  মাগুরায় জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে একটি প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা

শরনখোলায় জোর পুর্বক কৃষকের গাছ কর্তন !

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৮ মার্চ, ২০২০
  • ৩৫৩ বার

নইন আবু নাঈম বাগেরহাট প্রতিনিধি ঃ
বাগেরহাটের শরনখোলায় জোর পুর্বক এক কৃষকের প্রায় লাখ টাকার গাছ কর্তন করে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্বে । ২৮ মার্চ (শনিবার ) সকালে উপজেলার উত্তর আমড়াগাছিয়া গ্রামে এ ঘটনা ঘটে । ওই গ্রামের বাসিন্দা মৃ: এনায়েত সিপহীর ছেলে মোঃ ফারুক হোসেন সিপাহী এক লিখিত অভিযোগে দাবি করেন ,তিনি ৬নং আমড়াগাছিয়া মৌজার এস এ ৮২৬ ও ৮২৭ নং খতিয়ানের এবং ৪,১০ও১৫ নং দাগের অনুকুলে ৭০ শতাংশ জমি প্রায় ৫০ বছর ধরে শান্তিপুনর্ ভাবে ভোগ দখল করে আসছিলেন। কিন্তু হঠাৎ করে একই গ্রামের বাসিন্দা তার চাচাতো বোন নুরজাহান বেগম(৫৫) এবং ফাহিমা বেগম (৪৫) সম্প্রতি তার ওই ভোগ দখলীয় সম্পত্তি দাবি করে তাকে নানা ভাবে হয়রানি শুরু করেন । তবে , প্রতিপদের স্থানীয় প্রভাবশালী মোঃ শাহবাজ খান শেল্টার দেওয়ায় তারা আরো বেপরোয়া হয়ে ওঠেছেন । গত ২/৩মাস আগে প্রতিপক্ষর জোর পুর্বক তার বাগান বাড়িতে প্রবেশ করে একাধিক চাম্বল, মেহগিনি ও রেন্টি সহ বিভিন্ন প্রজাতির একধিক গাছ কর্তন করার পাশাপাশি নারিকেল ও সুপারি লুট করে নেয় । এতে তিনি বঁাধা দিলে তাকে জীবন নাশের হুমকি দেন তারা । কোন উপায় না পেয়ে ফারুক সিপাহী সম্প্রতি ন্যায় বিচার প্রার্থনা করে অতিরিক্ত পুলিশ সুপারের কাছে শাহবাজ খান , নুরজাহান ও ফাহিমা বেগম সহ প্রতি পক্ষের ৩ জনের বিরুদ্বে একটি অভিযোগ দায়ের করেন । অতিরিক্ত পুলিশ সুপার বিষয়টির প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহনের শরনখোলা থানা পুলিশকে নির্দেশ দেন । তবে, দেশের করোনা পরিস্থিতির কারনে পুলিশ উভয় পক্ষকে স্ব-স্ব অবস্থানে থাকার নির্দেশ দিলেও প্রতিপক্ষরা তা উপেক্ষা করে শনিবার সকালে নুরজাহানের নেতৃত্বে ফারুক সিপাহীর বসত বাড়ির মধ্যে অবৈধ ভাবে প্রবেশ করে পুনরায় একাধিক গাছ কর্তন করে নেন । এ বিষয়ে নুরজাহান বেগম বলেন, ,ফারুকের বাড়ির মধ্যে আমরা জমি পাব তাই শনিবার ২/১টি গাছ কর্তন করেছি । এছাড়া বাগানে আরো গাছ আছে সে গুলেও কেটে আনবো । দেখি কত অভিযোগ করতে পারেন ফারুক ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net