1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চকোরিয়া রঙ্গন সংস্কৃতি চর্চা কেন্দ্র উদ্যোগে প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা সম্পন্ন - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত নবীনগরে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে ইউএনও’র অভিযান, ড্রেজার মেশিন ধ্বংস আইফোন নয় পাওনা টাকা চাওয়াতে অপ্রতিমকে পিটিয়ে হত্যা মাগুরায় গড়াই নদীর তীব্র ভাঙনে ফসলি জমি বিলীন! হুমকিতে কোদলা গ্রামের ৫ শত পরিবার ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান সিঁদুর রঙ মিশ্রণে মরিচ লাল করায়, লক্ষ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর  চৌদ্দগ্রামে ৭৪ লাখ টাকার ভারতীয় অবৈধ শাড়ি জব্দ ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক রওনা হয়েছেন প্রধানমন্ত্রী সোনারগাঁয়ে তিন স্কুলছাত্রের মৃত্যু: অবৈধ ড্রেজিং বন্ধ ও দ্রুত বিচার দাবি স্থানীয় সরকার নির্বাচনের ঘোষনার পর পর নির্বাচনী হাওয়া চন্দনাইশে ভোটের মাঠে প্রস্তুত বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থীরা

চকোরিয়া রঙ্গন সংস্কৃতি চর্চা কেন্দ্র উদ্যোগে প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা সম্পন্ন

ক্রীড়া ও সাংস্কৃতিক সংবাদ:
  • আপডেট টাইম : শুক্রবার, ১ এপ্রিল, ২০২২
  • ৪৬১ বার

আজকে শিশু কালকে মোরা বড় হবো ঠিক জ্ঞানের আলো আলোকিত করব চতুর্দিক এ স্লোগানকে সামনে রেখে চকোরিয়া রঙ্গন সংস্কৃতি চর্চা কেন্দ্র উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বৃহস্পতিবার ৩১মার্চ বিকাল ৪টায় আজাদ স্পোর্টিং ক্লাব বনাম নামার চিরিংঙ্গা শিশু কিশোর ক্লাবের এক প্রীতি ক্রিকেট টুর্ণামেন্ট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। এতে স্বাগত বক্তব্য রাখেন রঙ্গন সংস্কৃতি চর্চার সমন্বয়ক তরুণ শিল্পী মুহাম্মদ আবু তৈয়ব আজাদ।
এদিকে বক্তরা বলেন পড়ালেখার পাশাপাশি খেলা ধুলার মাধ্যমে নিজেদের মনকে সতেজ করার জন্য খেলা ধুলা প্রয়োজন। সমাজকে পরিবর্তন করার জন্য একজন সক্রিয় নাগরিকের ভূমিকা রাখতে হবে। নিয়মিত পড়াশোনা, নামাজ এবং পিতা মাতার কথা মান্য করা।

পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
এসময় অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও মিশকাতুল মিল্লাত দাখিল মাদরাসার শিক্ষক মুহাম্মদ সাইফুল ইসলাম সাজেদী, তরুণ কবি বিশিষ্ট সংগঠক মুহাম্মদ সাদ্দাম হোসাইন, শিল্পী মুহাম্মদ শেফায়ত হোসাইন ও ক্রীড়া ব্যক্তিক্ত মুহাম্মদ তানজিদুল ইসলাম সাকি।

খেলার শেষে ক্রীড়া ও সাংস্কৃতিক বান্ধব জনপ্রিয় অনলাইন সময়ের সংবাদের সম্পাদক ও জাতীয় পত্রিকার দৈনিক বাংলাদেশের আলো চকোরিয়া প্রতিনিধি শাহরিয়ার মাহমুদের সাথে সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন সাবেক শিল্পী মুহাম্মদ সাইফুল ইসলাম, মুহাম্মদ আবু তৈয়ব আজাদ, মুহাম্মদ ওয়াহিদুল ইসলাম রানা, মুহাম্মদ শেফায়েত হোসাইন প্রমূখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net