1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কুমিল্লার লাকসামে প্রবাসী ইউনিটের রমজান সামগ্রী বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি শিশু আছিয়া হত্যা: হাইকোর্টের রায় পেছালো শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ নতুন দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন এমপি সরকারের নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যের সার বিক্রি করায় ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-কে ১০টি নতুন বাস উপহার দিচ্ছে জসিম উদ্দিন ফাউন্ডেশন নোয়াখালীর বসুরহাট পৌরসভা ছাত্রদলের নবগঠিত  কমিটি নিয়ে অভিযোগ,পুনর্গঠনের দাবি দাবিতে মিছিল  মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর হাইকোর্টের রায়ে নুসরাতের মায়ের সন্তোষ, পরিবারের নিরাপত্তা দাবি ফেনী পরশুরামে মাদক দিয়ে রাকিব নামে এক যুবকে পাসানোর চেষ্টা

কুমিল্লার লাকসামে প্রবাসী ইউনিটের রমজান সামগ্রী বিতরণ

মোঃ আনোয়ারুল আজিম কুমিল্লা প্রতিনিধিঃ-
  • আপডেট টাইম : রবিবার, ৩ এপ্রিল, ২০২২
  • ৩০৪ বার

কুমিল্লার লাকসাম উপজেলার মুদাফফরগঞ্জ দক্ষিণ ইউপি প্রবাসী ইউনিট দু’দিনব্যাপী ৯টি ওয়ার্ডের ১২টি গ্রামের দরিদ্র ও অসহায় লোকদের মাঝে ১০ আইটেম রমজান সামগ্রী প্রায় সাড়ে ৭’শ পরিবারের মাঝে বিতরণ করেন ওই সংগঠনটির নেতাকর্মীরা।

ঐ সংগঠনটির নানাহ মাধ্যমে জানা যায়, ২০১৬ সালে প্রতিষ্ঠিত প্রবাসী ইউনিট নামে সংগঠনটি ২০২১ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন দেশে কর্মরত ঐ ইউপির বাসিন্দা ১৬৫ সদস্য নিয়ে তিন স্তরে গঠিত, উপদেষ্টা পরিষদ, নির্বাহী পরিষদ ও সাধারণ পরিষদ নিয়ে এ প্রবাসী ইউনিট নামে সামাজিক সংগঠনটি এ অঞ্চলে আত্মমানবতার সেবায় নানাহ কাজ করে যাচ্ছে। বিগত ৬ বছরে ওই ইউপির ৯টি ওয়ার্ডে হতদরিদ্র ও অসহায় মানুষদের মাঝে প্রায় দেড় কোটি টাকার নানাহ আর্থিক অনুদান দিয়েছেন। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের আর্থিক অনুদান, চিকিৎসা বাবদ অর্থ, দরিদ্র মেয়েদের বিবাহ সহ অসহায় দরিদ্র লোকদের ঘর প্রদান এবং প্রত্যেক রমজান মাসে ঈদ সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছে।

উক্ত রমজান সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রবাসী ইউনিট আহবায়ক রবিউল হোসেন মজুমদারের সার্বিক তত্ত¡াবধানে এসময় অন্যান্যদের মধ্যে প্রধান পৃষ্ঠপোষক হাজী সফিকুর রহমান, সাধারণ সম্পাদক জাকির হোসেন এন্তাজ, শাহআলম ব্যাপারী, শরিফুল ইসলাম মুরাদ, নজরুল ইসলাম সোহেল, মেম্বার ইউনুছ মিয়া, ইউপি সদস্য আমিনুল ইসলাম মজুমদার ও আবুল হোসেন স্বপন, প্রবাসী বাবু জুটন দাস, মিজানুর রহমান টিটু, মিজানুর রহমান, আনোয়ার হোসেন, দেলোয়ার হোসেন এবং স্থানীয় রাজনৈতিক-সামাজিক সংগঠনসহ সার্বজনীন নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net