1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ধর্মপাশায় শিক্ষার্থীদের স্বেচ্ছাশ্রমে রক্ষা পেল ২৫ হেক্টর জমির ধান - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান মাসউদ  নোয়াখালীর চৌমুুহনীতে ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের বিক্ষোভ মিছিলি ও সমাবেশ অনুষ্ঠিত হয় মাগুরার শ্রীপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার!স্বামী আটক, পরিবারের দাবি হত্যার! অপ্রতীম হত্যার পর  কুমিল্লার ১৮ থানায় কিশোর গ্যাংবিরোধী একযোগে অভিযান, আটক ৬২৪ মাগুরার শ্রীপুরে আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ অভিযান-২০২৬ অনুষ্ঠিত দেশের উন্নতির লক্ষ্যে বেশী বেশী শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে- মাগুরায় ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালায় শহীদুল ইসলাম কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ এখনই অবসরের কথা ভাবছেন না রোনালদো, লক্ষ্য ১ হাজার গোল নোয়াখালী জেলায় পরিদর্শনে আসেন চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি মোঃ নাজিমুল হক  মাগুরায় জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে একটি প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা

ধর্মপাশায় শিক্ষার্থীদের স্বেচ্ছাশ্রমে রক্ষা পেল ২৫ হেক্টর জমির ধান

মহি উদ্দিন আরিফ ধর্মপাশা প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২
  • ৪৬৮ বার

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মধ্যনগর সদর ইউনিয়নের শিক্ষক-শিক্ষার্থীদের স্বেচ্ছাশ্রমে রক্ষা পেল মেঘনা হাওরের ২৫ হেক্টর জমির কাঁচা ধান।

বুধবার (৬ এপ্রিল) সকালে মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের ছয়জন শিক্ষক ও অর্ধশতাধিক শিক্ষার্থী কাস্তে-কোঁদাল হাতে বাঁধে নেমে ধসে যাওয়া বাঁধের সংস্কার কাজ করেন। এতে রক্ষা পেয়েছে মেঘনা হাওরের ফসল রক্ষা বাঁধ।

খোঁজ নিয়ে জানা যায়, মধ্যনগর সদর ইউনিয়নের মেঘনা হাওরে প্রায় ৩০ হেক্টর বোরো ধান আবাদ করা হয়েছে। এর মধ্যে ৫ হেক্টর জমির ধান কাটা হয়েছে। বাকি ২৫ হেক্টর জমির ধান পাকতে আরও ১০ থেকে ১৫ দিন সময় লাগবে।

এরই মাঝে মঙ্গলবার (৫ এপ্রিল) রাতে মেঘনা হাওরের ফসল রক্ষা বাঁধের কিছু অংশ ধসে পড়ে। রাত থেকেই স্থানীয় কৃষকরা বাঁধ মেরামতের কাজ করছিলেন। বুধবার সকালে বিদ্যালয়ের শিক্ষার্থীরা আসার পর সবাই মিলে বাঁধ সংস্কারের কাজে যোগ দেন। বস্তায় মাটি ভরে ভেঙে যাওয়া অংশে মেরামত করেন শিক্ষার্থীরা।

মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী জয় দে ও অলক তালুকদার বলেন, আজ সকালে কলেজে যাওয়ার পর স্যারেরা বলেন- ‘বাঁধের অবস্থা খারাপ, সবার সঙ্গে মেরামতের কাজ করতে হবে। কৃষক ভালো থাকলে, দেশ ভালো থাকবে।’ আমরাও নৌকা দিয়ে চলে গেলাম বাঁধে। এ কাজে যুক্ত হয়ে নিজেকে গর্বিত মনে করছি।

এ বিষয়ে মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ বিজন কুমার তালুকদার বলেন, গতকাল রাতে মেঘনা হাওরের ফসল রক্ষা বাঁধের কিছু অংশ ধসে যায়। আজ সকালে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আসার পর সবাই মিলে বাঁধ সংস্কারের কাজে গিয়েছে।

ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির হাসান বলেন, ‘হাওরে এখন বিপর্যয় চলছে। এই বিপর্যয় মোকাবেলায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছি। বিদ্যালয়ের শিক্ষকরা এই মহৎ কাজে উৎসাহ দেওয়ার মধ্য দিয়ে শিক্ষার্থীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net