1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হবে। - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার লংমার্চ করে অশান্তি সৃষ্টির চেষ্টা বরদাশত করা হবে না: এ্যানি মাগুরার শ্রীপুরে মাদক ও সন্ত্রাস বিরোধী র‍্যালি অনুষ্ঠিত সৌদির দাম্মাম বিমানবন্দরে হামলায় ঝরল ২ প্রাণ, আহত দুই বাংলাদেশি মাগুরায় যুবদল নেতা শাকের হত্যায় মামলা দায়ের, আটক-২ মাগুরায় নানা আয়োজনে শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজের এইচ এস সি ১৯৮৬ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত রাঙ্গাবালীতে মৎস্যজীবী দলের কমিটি গঠন সভাপতি গনি, সাধারণ সম্পাদক রাকিব ইনসাফ হাউজিং অ্যান্ড ডেভেলপার্সের চেয়ারম্যান অধ্যাপক এমদাদুল হক মামুন, এমডি আক্তার হোসেন আইন পেশায় প্রবেশের বয়সসীমা নিয়ে কী হচ্ছে? সৌদি আরবের তেল স্থাপনায় হামলা, দুই বিদেশি নাগরিক নিহত

স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হবে।

চন্দনাইশ বিএনপির ইফতার মাহফিল

চন্দনাইশ(চট্টগ্রাম)সংবাদদাতাঃ এস.এম.জাকির।
  • আপডেট টাইম : শুক্রবার, ২২ এপ্রিল, ২০২২
  • ৩১৬ বার

চট্টগ্রাম চন্দনাইশ উপজেলা বিএনপির আহবায়ক নুরুল আনোয়ার চৌধুরী বলেছেন, স্বৈরাচারী
সরকারের পতন ঘটিয়ে গণতান্ত্রিক সরকারের প্রতিষ্ঠা করার জন্য খালেদা জিয়া তথা
বিএনপির নেতৃত্ব সময়ের দাবী। যারা দিনের ভোট রাতে নেই, তাদের প্রতি
জনগণের আস্তা নেই। জনগণের আস্তা ও ভোটাধিকার ফিরিয়ে আনতে গণতান্ত্রিক
পদ্ধতিতে আগামী জাতীয় নির্বাচন সুষ্ট ও অবাধভাবে পরিচালনার জন্য বর্তমান
নির্বাচন কমিশনকে দায়িত্ব নেয়ার আহবান জানান। অন্যথায় বিগত সময়ের
নির্বাচনগুলির মতো ভোটারবিহীন নির্বাচন গ্রহণযোগ্য হবেনা।

গতকাল ২২ এপ্রিল বিকেলে চন্দনাইশ উপজেলা, দোহাজারী, চন্দনাইশ পৌরসভা
বিএনপির যৌথ উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার
মাহফিল পৌরসভা সদরস্থ চৌধুরী মার্কেটের দ্বিতীয় তলায় অনুষ্ঠিত হয়। পৌর
বিএনপির আহবায়ক মাহামুদুর রহমান মাহাদুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন
উপজেলা বিএনপির আহবায়ক নুরুল আনোয়ার চৌধুরী। সদস্য সচিব আ.ক.ম
মোজাম্মেল হকের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন, বিএনপি নেতা যথাক্রমে মো.
শহিদুল আলম শহিদ, মাহাবুবুল আলম চৌধুরী, টপটেন কামাল, মফিজুল হক খোকা,
সাবেক চেয়ারম্যান জেএইচ সেলিম, নুরুল হুদা বাবর, মাসুদুর রহমান, নুরুল কবির,
জসিম উদ্দিন মিন্টু, মেম্বার সামশুদ্দিন, মো. মহিসন, সিরাজুল মোস্তফা, মো.
আলমগীর, যুবদল নেতা মো. মোশাররফ হোসেন, নেসার আহমদ, শহিদুল ইসলাম,
যুবদল নেতা মাহফুজুর রহমান, জাহিদুল ইসলাম, শামসুল আরেফিন, মো. জাকির
হোসেন, মো. শিবলী, সোলাইমান, আবছার মিয়া, আবদুল গণি প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net