1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নামাজ ও সুরক্ষা বিষয়ে ইসলামিক ফাউন্ডেশনের নির্দেশনা - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নাঙ্গলকোটে মানবিক সংগঠন প্রত্যয়ের ঈদ পূর্ণমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত  নোয়াখালী -৫ আসনের এমপি’র পিআরও হিসেবে সাংবাদিক মজনুকে নিয়োগ: সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড়  পথশিশু ফাউন্ডেশন উদ্যাগে গাইবান্ধায় নতুন ঘর উপহার পেল অসহায় দু’টি পরিবার ঈদগাঁওয়ে পায়ে শিকল পরা মানসিক রোগীকে উদ্ধার কোম্পানীগঞ্জের সিরাজপুরে পারিবারিক কলহে যুবকের আত্মহত্যা  মোদিকে তারেক রহমানের চিঠি, সম্পর্ক জোরদারের বার্তা বাঁশখালীর এমপি’র বিরোদ্ধেও অভিযোগবক্স বসানো হবে- জহিরুল ইসলাম এমপি সাতকানিয়া প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন বাস-ট্রেন সংঘর্ষে নিহত মা-দুই সন্তানসহ ১২ জনের পরিচয় শনাক্ত কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ ও অন্যান্য দুর্ঘটনায় হতাহতের প্রতি প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

নামাজ ও সুরক্ষা বিষয়ে ইসলামিক ফাউন্ডেশনের নির্দেশনা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২০
  • ৪১৯ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
মসজিদে নামাজ আদায় ও মুসল্লিদের সুরক্ষা বজায় রাখা এবং করোনাভাইরাস রোগীদের দাফনের বিষয়ে সোমবার কিছু নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

সাধারণ মানুষ, ইমাম, খতিব ও মসজিদ কমিটির জন্য এসব নির্দেশনা দিতে দেশের শীর্ষস্থানীয় আলেম-ওলামারা রোববার ইসলামিক ফাউন্ডেশনের আগারগাঁও কার্যালয়ে এক জরুরি বৈঠকে বসেন বলে গতকাল সোমবার রাতে প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে চলমান মহামারি থেকে বাঁচার জন্য মহান আল্লাহর কাছে সাহায্য চাইতে লোকজনের প্রতি আহ্বান জানানো হয়। সেই সাথে সব গুনাহ ও অপরাধ থেকে বিরত থেকে বেশি বেশি তওবা ও ইস্তিগফার করা এবং সর্বদা দোয়া পড়তে বলা হয়।

দোয়া দুটি হলো – ‘লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুন্তু মিনাজ জলিমিন’ এবং বিছমিল্লা হিল্লাযি লা ইয়াদুররু মা’আছমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিছছামায়ি ওয়া হুয়াছ ছামিয়ুল আলিম।’

যাদের মাঝে করোনাভাইরাসের লক্ষণ রয়েছে, যারা অসুস্থ, বৃদ্ধ বা যারা আক্রান্ত দেশ ও অঞ্চল থেকে এসেছেন তাদের মসজিদে না এসে বাসায় নামাজ পড়ার পরামর্শ দিয়েছে ফাউন্ডেশন।

সেই সাথে জানিয়েছে যে মসজিদে নিয়মিত আজান, ইকামত, জামাত ও জুমার নামাজ অব্যাহত থাকবে। তবে জুমা ও জামাতে মুসল্লিদের অংশগ্রহণ সীমিত থাকবে।

সব খতিব, ইমাম, মুয়াজ্জিন ও মসজিদ কমিটিকে পাঁচ ওয়াক্ত নামাজের পূর্বে সম্পূর্ণ মসজিদ জীবাণুনাশক দিয়ে পরিষ্কার-পরিচ্ছন্ন করা এবং কার্পেট ও কাপড় সরিয়ে ফেলতে বলা হয়েছে।

হাদিসের বর্ণনা অনুযায়ী মহামারিতে মৃত মুমিন ব্যক্তি শহীদের মর্যাদা লাভ করেন জানিয়ে ইসলামিক ফাউন্ডেশন বলে, ‘করোনায় মৃত ব্যক্তির কাফন, জানাজা ও দাফন যথাযথ মর্যাদার সাথে করা জরুরি। করোনায় মৃত ব্যক্তির দাফনে সহযোগিতা করুন। তাদের প্রতি বিরূপ মনোভাব প্রকাশ বা কোনোরূপ অসহযোগিতা করা শরিয়তবিরোধী ও অমানবিক।’

এ সংকটের সময়ে আল্লাহর রহমত লাভের উদ্দেশ্যে লোকজনকে দুস্থ ও অসহায়দের বেশি বেশি দান-সদকা করতে এবং নিম্ন আয়ের মানুষের কাছে খাদ্যপণ্য পৌঁছে দেয়ার ব্যবস্থা করতে আহ্বান জানায় ফাউন্ডেশন।

সংস্থাটির মতে, গুজব মানুষের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। তাই গুজব সৃষ্টি করা বা গুজবে বিশ্বাস করা পুরোপুরি বর্জন করতে হবে।

এসব নির্দেশনা প্রচার ও বাস্তবায়ন করতে দেশের সব মসজিদের খতিব, ইমাম, মসজিদ কমিটি, গণমাধ্যম, জনপ্রতিনিধি, ইসলামিক ফাউন্ডেশনের বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের কর্মীসহ সব শ্রেণি-পেশার মানুষের প্রতি আহ্বান জানানো হয়।

দেশে করোনাভাইরাস বা কোভিড-১৯-এ আরেকজন আক্রান্ত হয়েছেন বলে সোমবার জানানো হয়েছে। যার ফলে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৪৯ জনে। তাদের মধ্যে এখন পর্যন্ত পাঁচজন মারা গেছেন। অন্যদিকে, ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী সোমবার পর্যন্ত বিশ্বব্যাপী মৃত্যের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩ হাজার ৯৯৩।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net