ঢাকা   ১০:২১:০৮ এএম, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সাতকানিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ৬০০ রোগী শ্রমিক আন্দোলনে অর্থায়নের অভিযোগ ভিত্তিহীন, দাবি স্ট্যান্ডার্ড গ্রুপের চন্দনাইশ থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে ৫ আসামী গ্রেফতার নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের যারা গণহত্যা চালিয়েছে, এ দেশের মানুষ তাদের আর কখনো রাজনীতি করতে দেবে না : স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার শ্রীপুরে স্মারক গ্রন্থ ‘স্বপ্ন সারথি’র মোড়ক উন্মোচন এবং বৃক্ষরোপণ মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর আমীরের শপথ নিলেন অধ্যাপক সাইদ আহমাদ বাচ্চু    নোয়াখালীর কোম্পানীগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২) এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত পরীমণির সঙ্গে কি ঘটেছিল জানালেন সেই সাংবাদিক কুমিল্লার গাংচরে বহুতল ভবনে ফাটলের পর হেলে পড়েছে, মালিকের দাবি ইঁদুরের কাণ্ড

চট্টগ্রামের কারাবন্দিদের শিক্ষা উপমন্ত্রী’র ঈদ উপহার শেখ দিদারুল ইসলাম চট্টগ্রাম

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট টাইম : সোমবার, ২ মে, ২০২২
  • ৩৫৮ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের দুই হাজার বন্দির জন্য নিজ তহবিল থেকে ঈদ উপহার দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।শনিবার দুপুরে কারাগারে এক অনুষ্ঠানে বন্দিদের জন্য পাঞ্জাবি, শাড়ি, লুঙ্গি, সালোয়ার কামিজ ও বাচ্চাদের পোশাক কারা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে শিক্ষা উপমন্ত্রী নওফেল বলেন, “সারাদেশে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকারের উন্নয়নে ছোয়া লেগেছে যা থেকে কারাগারেও বাদ যায়নি। “আগে আমরা লক্ষ করতাম কারাগারগুলো ছিল জরাজীর্ণ। অনেকটা বসবাসের অনুপযোগী। কিন্তু বঙ্গবন্ধুকন্যার সরকার ক্ষমতায় আসার পরে কারাগারগুলো অনেক আধুনিক করা হয়েছে। তিনি সমাজের সকল স্তরের মানুষের চিন্তা করেন। কারাবন্দিদের বাসস্থানের সুব্যবস্থা, খাবারের মানোন্নয়ন- সেই ভাবনা থেকে বাদ যায় না।” চট্টগ্রাম-৯ আসনের এমপি নওফেলের পক্ষ থেকে দুই হাজার বন্দি ও কারাগারে থাকা ৫০ শিশুর জন্য পোশাক দেয়া হয়।নওফেল বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী সকল নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন সাধ্যমতো মানুষের পাশে দাঁড়াতে। আজ আমরা সেই মানবিক নেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে উনার নির্দেশে ঈদ উপহার বিতরণ করতে এসেছি।” চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে সিনিয়র জেল সুপার মো. গিয়াস উদ্দিনের সভাপতিত্বে এবং জেলার দেওয়ান তারিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ও রামপুর ওয়ার্ড কাউন্সিলর আব্দুর সবুর লিটন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবু, সাধারণ সম্পাদক ও কারা পরিদর্শক আজিজুর রহমান আজিজ, কারা পরিদর্শক ইয়াসিন আরাফাত কচি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি