ঢাকা   ০১:২৯:৫৮ পিএম, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন বর্ণিল আয়োজনে মাধ্যমে ‘মাটিরাঙ্গা স্পোর্টস একাডেমি’র উদ্বোধন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র মধ্যে গ্রুপ বীমা চুক্তি নবায়ন  শ্রীনগরে মুন্সীগঞ্জ জেলা যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ নবীগঞ্জে গ্রামীণ ব্যাংকের ব্যানারে দুর্বৃত্তদের আগুন হবিগঞ্জকে ২য় গোপালগঞ্জ বানানোর ঘোষণা যুবলীগ নেতা আটক সাজেক ভ্যালী খুলে দেওয়াসহ বিভিন্ন দাবিতে পিসিএনপির মানববন্ধন সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় গ্রিডে প্রথম বার পারমাণবিক বিদ্যুৎ মাগুরায় শিশু ও চক্ষু হাসপাতালের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

লালমনিরহাটে সৌদি আরবের সাথে মিল রেখে পালিত হল ঈদ উল ফিতরের নামাজ

লাভলু শেখ স্টাফ রিপোর্টার লালমনিরহাট থেকে।।
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ মে, ২০২২
  • ৩৫১ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ৩টি ইউনিয়নের প্রায় ৫শতাধিক পরিবার সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ উল ফিতরের নামাজ আদায় করেছেন। প্রতি বছরের ন্যয় এবছরও সৌদি আরবের সাথে মিল রেখে একদিন আগে রোজা ও ঈদ করেন এসব গ্রামের মুসল্লিরা।
সোমবার (২ মে) সকালে ৯টা ৩০মিনিটে বৃষ্টিকে উপেক্ষা করে কালীগঞ্জ উপজেলার কাকিনা, তুষভান্ডার ইউনিয়নের সুন্দ্রাহবি, চন্দ্রপুর ইউনিয়নের পানি খাওয়ার ঘাট ও একই ইউনিয়নের বোতলা এলাকায় এই পবিত্র ঈদ উল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ গোলাম রসূল জানান, সৌদি আরবের সাথে মিল রেখে অনেক আগে থেকে কাকিনা-তুষভান্ডার ইউনিয়নের সুন্দ্রাহবি, চন্দ্রপুর ইউনিয়নের বোতলা ও পানি খাওয়ার ঘাট এলাকায় ঈদের নামাজ আদায় করে আসছে কিছু পরিবার। তিনি জানান, এবার সুন্দ্রাহবিতে প্রায় ১শত ৬০ পানি খাওয়ার ঘাটে প্রায় ১শত ২০ ও বোতলা এলাকায় প্রায় ৬০ টি পরিবার ঈদের নামাজ আদায় করেন।
একদিন আগে কেন ঈদের নামাজ এজায়গায় পড়ানো হয় বিষয়টি নিয়ে মুন্সীপাড়া জামে মসজিদের ঈমাম কে এমন প্রশ্ন করা হলে তিনি জানান, কোরআন থেকে জেনে শুনে এই ঈদ আমরা পালন করে আসছি, এখানে কোনো ভুল নেই। আমাদের মত দেশের সকল মানুষের ঈদ পালন করা উচিত। তাহলে ঈদের আনন্দ আরও বেড়ে যাবে।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আব্দুল মান্নান জানান, প্রতি বছরের ন্যয় এবারও সুন্দ্রাহবি, বোতলা ও পানি খাওয়ার ঘাট এলাকায় কিছু মানুষ সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন স্থানীয় মুসল্লিরা। বিষয়টি নজরদারী করার জন্য স্থানীয় পুলিশ প্রশাসন ব্যবস্থা নিয়েছেন। উল্লেখ, পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের ইসলামপুর জামে মসজিদেও সকালে ঈদের নামাজ আদায় করেছে কিছু পরিবার।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি