1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নরসিংদী কেন্দ্রীয় সেচ্ছাসেবী ফোরামের পঞ্চাশ বছর পূর্তি অনুষ্ঠিত। - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর শিশুর চিকিৎসায় ঘাটতি ছিল না, দাবি সাজিনাজ হাসপাতাল কর্তৃপক্ষের নবীনগরে কৃষি উন্নয়নে দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হাটহাজারী বালিকা স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ২ মাসের সেরা পারফরমেন্স ঈদগাঁও থানার ওসি সিফাত পুরস্কৃত ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন মাগুরার শ্রীপুরে প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে পল্লী প্রাণি চিকিৎসকদের নিয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত 

নরসিংদী কেন্দ্রীয় সেচ্ছাসেবী ফোরামের পঞ্চাশ বছর পূর্তি অনুষ্ঠিত।

সফিকুল ইসলাম রিপন ঃ নরসিংদী
  • আপডেট টাইম : শনিবার, ২৮ মে, ২০২২
  • ৩৭৯ বার

নরসিংদী ড্রিম হলিডে পার্কে জাক জমক পূর্ণ অনুষ্ঠানে মধ্যে দিয়ে দিন ব্যাপী নরসিংদী কেন্দ্রীয় সেচ্ছাসেবী ফোরামের পঞ্চাশ বছর পূর্তি অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকাল নয় ঘটিকা হইতে নরসিংদী কেন্দ্রীয় সেচ্ছাসেবী ফোরামের মহতি এই অনুষ্ঠানে সেচ্ছাসেবী ফোরামের সভাপতি মাহাবুবুর রহমান মনির এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর কৃতি সন্তান বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি গিয়াস উদ্দিন মিয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ আব্দুল মতিন, সেচ্ছাসেবী ফোরামের সদস্য সচিব আল আমিন রহমান, ড্রিম হলিডে পার্কের স্বর্তাধিকারী বাবু প্রবীর কুমার সাহা, উপদেষ্টা ড,মশিউর রহমান মৃধা, নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি হাবিবুর রহমান, রমনী গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব নিজাম উদ্দিন ভূইয়া লিটন উপদেষ্টা রাসেল বিন হাসনাত, এডভোকেট শহিদুল্লাহ, আবদুল্লাহ আল রাসেল সহ আরো অনেকে উপস্থিত ছিলেন । নরসিংদী কেন্দ্রীয় সেচ্ছাসেবী ফোরাম মূলত জেলার ছয়টি উপজেলা নিয়ে একযোগে কাজ করে যাচ্ছে। বিজয়ের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে নরসিংদী পাঁচদোনা ড্রিম হলিডে পার্কে মিলন মেলায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিজয়ের পঞ্চাশ বছর উপলক্ষে ছয় উপজেলার ৩১১ টি সামাজিক সংগঠনের মোট ৬৯৭৫ জন সেচ্ছাসেবী অংশ গ্রহন করেন। এই সংগঠন গুলো যার যার অবস্থান থেকে সমাজের অসহায় মানুষের পাশে থাকে। তারা বিভিন্ন সময় রক্ত দিয়ে, টাকা দিয়ে, পরিবেশ রক্ষায়, বৃক্ষ রোপন করে, বন্যাত্বদের ত্রাণ দিয়ে, গরীব অসহায়দের ঘর নির্মাণ, বেকার যুবকদের কর্ম সংস্থান করে নজির স্থাপন করেছেন।

এই সংগঠনটিকে সারা বাংলাদেশের সেরা সংগঠনে পরিণত করেছেন এক ঝাঁক তরুন শিল্প উদ্যোক্তা এই সংগঠনটিকে ধারক বাহক হিসেবে কাজ করে যাচ্ছে । নরসিংদীর সমাজ ব্যবস্থাকে আমূল পরিবর্তন করতে বিরতীহীন কাজ করে যাচ্ছে সেচ্ছাসেবী ফোরামে

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net