1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কুষ্টিয়ায় বিএনপি -ছাত্রশিবিরের ২৭ নেতাকর্মী কারাগারে প্রেরণ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
হাটহাজারী উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহিদ দিবস পালন বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী চন্দনাইশ থানার ত্রাণ কার্যক্রম নিয়ে উঠেছে নানা প্রশ্ন অর্থমন্ত্রী, সিটি মেয়র, ৪ এমপি, ডিসি ছিল মঞ্চে, চন্দনাইশে ত্রাণে মঞ্চ ভেঙ্গে পড়ে আহত-৪ কৃষকদের কথা ভেবে সরকার প্রতিটি ইউনিয়নে সবজি সংরক্ষণে মিনি হিমাগার প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে- বললেন কৃষি ও প্রাণিসম্পদ মন্ত্রী প্রত্যয় সংগঠনের ২০২৬–২৭ সালের নবগঠিত কেন্দ্রীয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ: কুমিল্লায় কৃষিমন্ত্রী নবীগঞ্জে ধর্মীয় ভাবধারায় রথযাত্রা উৎসব পালন মাগুরায় যথাযথ মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত  নকলায় জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত 

কুষ্টিয়ায় বিএনপি -ছাত্রশিবিরের ২৭ নেতাকর্মী কারাগারে প্রেরণ

ফয়সাল চৌধুরী।।
  • আপডেট টাইম : শনিবার, ২৮ মে, ২০২২
  • ৩১৩ বার

কুষ্টিয়ায় নাশকতা পরিকল্পনার মামলায় বিএনপি ও ছাত্রশিবিরের ২৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৭ মে) বিকেলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

একাধিক সূত্রে জানা গেছে, মামলা দুটিতে সবচেয়ে বেশি গ্রেপ্তার হয়েছে কুষ্টিয়া মডেল থানায়। এখানে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক পলাশ হোসেনসহ ১৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া মিরপুর থানায় উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রশীদসহ ৬ নেতাকর্মী ও দৌলতপুর থানায় গ্রেপ্তার হয়েছেন দুজন।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছাব্বিরুল আলম বলেন, এসআই সঞ্জয় মণ্ডল বৃহস্পতিবার নাশকতা পরিকল্পনায় জড়িত ৩০ জনের নাম উল্লেখ করে মামলা করেন। এরই পরিপ্রেক্ষিতে রাতভর বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, এসআই সুমন চ্যাটার্জির করা মামলায় বিএনপির ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবীদ হাসান জানান, গ্রেফতার দুইজনকে মিরপুরে করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

কুষ্টিয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক সোহরাব উদ্দিন বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং নির্যাতনের প্রতিবাদে বিএনপি নেতারা যখন মাঠে নামছে, তখনই আবার নাশকতার মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে সরকার।

কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি মেহেদী আহমেদ রুমি বলেন, এই গ্রেফতারের জোর তীব্র নিন্দা জানাচ্ছি । সেই সাথে এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net