1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আশুলিয়ায় শহীদ জিয়া'র ৪১তম শাহাদাত বার্ষিকীতে কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
অপ্রতিম হত্যাকাণ্ডকে পুঁজি করে নিরপরাধদের ফাঁসানোর অভিযোগ মনোহরগঞ্জে স্বাধীনতার ৫৫ বছর পর উন্নয়নের ছোঁয়া লাগলেও সড়কের কাজ চলছে ধীরগতিতে  মাগুরায় ঐতিহাসিক নোমানী ময়দান রক্ষায় মানববন্ধন অনুষ্ঠিত  নবীনগরে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপির মতবিনিময় সভা ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা বিসিএসের বাকি ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার, রাজনৈতিক পরিচয়ে বৈষম্য হবে না প্রধানমন্ত্রীর নির্দেশে বিএনপির এমপি মিষ্টির পদত্যাগ মানুষের জীবনের দাম পাঁচ লক্ষ টাকা নয়’ চ্যানেল আইয়ের শুভজন্মদিনে বাংলাদেশ সুশীল ফোরামের ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদা মাগুরায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপ

আশুলিয়ায় শহীদ জিয়া’র ৪১তম শাহাদাত বার্ষিকীতে কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত

বিশেষ প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩১ মে, ২০২২
  • ৩৫২ বার

ঢাকা জেলা সাভারের আশুলিয়া ডেন্ডাবর এলাকায় হাবিব স্পোর্টস একাডেমি মাঠে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৪১তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

সোমবার (৩০মে) বাদ আছর আশুলিয়া থানা যুবদল,সেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের যৌথ আয়োজনে কোরআন খতম ও দোয়া মাহফিল এবং গন ভোজের আয়োজন করা হয় ।

সাবেক আশুলিয়া থানা ছাত্রদলের আহ্বায়ক হাজী মোঃ উসমান গনীর সঞ্চালনায় ও ঢাকা জেলা যুবদলের সহ-সভাপতি মোঃ শহীদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ আইয়ুব খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ঢাকা জেলা যুবদলের সহ-সভাপতি মোঃ আরিফুর রহমান আরিফ, ঢাকা জেলা সেচ্ছাসেবক দল যুগ্ম সম্পাদক হাজী মোঃ মালেক কবির।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আশুলিয়া থানা যুবদল নেতা মোঃ টিপু সুলতান, মোঃ মজিবর , মোঃ সেকান্দর, মোঃ সুলতান, মোঃ নাজমুল, মোঃ হারুন, সেচ্ছাসেবক দল নেতা মোঃ আব্দুল হামিদ, মোঃ শওকত । ঢাকা জেলা উত্তর ছাত্রদল নেতা মোঃ সজীব রায়হান ,মোঃ মাফুজুল আলম সাগর , মোঃ তানিম ভূইয়া ও আশুলিয়া থানা বি এন পির সকল অঙ্গ সংগঠন এর নেতা কর্মীবৃন্দ।

আলোচনা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিদেহি আত্মার মাগফেরাত কামনা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারিরীক সুস্থতা কামনায় দোয়া শেষে এলাকার সাধারণ মানুষের মাঝে গনভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net