1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শরণখোলায় মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক যুগ্ম মহাসচিব শামসুল আলম তালুকদারের বার্ষিকী পালন - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৩ জুন ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর অভিনন্দন প্রধানমন্ত্রীর তহবিল’র ঈদ উপহারের অনুদান নিয়ে অপপ্রচারের ব্যাখ্যা দিলেন এমপি ফখরুল ইসলাম  খুটাখালী বিএনপির  সম্মেলন ও কাউন্সিলে  প্রার্থীতা ঘোষণা করলেন আনিস,  সাধারন সম্পাদক হিসাবে পেতে চায় তৃণমূল নেতাকর্মীরা নবীনগরে সাংবাদিককে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় জিডি ইসলামপুর মনুমিয়ার  বাজারে আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভা ইসলামী ব্যাংক থেকে পাচারকৃত অর্থ ফেরত ও এস আলমের বিচার দাবিসহ ছয় দফা দাবিতে মাগুরায় মানববন্ধন অনুষ্ঠিত  আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী ঈদগাঁওয়ে পাওনা টাকা নিয়ে বিরোধ: ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ৩ সমাজ পরিবর্তনের মূল শক্তি একতাবদ্ধ থাকা রাঙ্গাবলীতে আয়রন ব্রিজ ভেঙে খালে আহত ১ 

শরণখোলায় মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক যুগ্ম মহাসচিব শামসুল আলম তালুকদারের বার্ষিকী পালন

মোঃ শাহীন হাওলাদার /স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩১ মে, ২০২২
  • ৫০৫ বার

যুদ্ধকালীন ৯ নং সেক্টরের সুন্দরবন সাবসেক্টরের সেকেন্ড-ইন কমান্ড,বাংলাদেশ মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক যুগ্ম মহাসচিব,বাগেরহাট জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শরণখোলা সরকারি ডিগ্রি কলেজসহ বহু শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম তালুকদারের ৮ম মৃত্যু বার্ষিকী পালন করা হয়েছে। মঙ্গলবার বিকালে শরণখোলা সরকারি ডিগ্রি কলেজ হলরুমে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

শরণখোলা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম লালের সভাপতিত্বে এসময় উপস্হিত ছিলেন শরণখোলা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ মতিউর রহমান খান,জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও মরহুম শামসুল আলম তালুকদারের কন্যা ফারহানা জাহান নিপা,উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি মোঃ আঃ রসিদ হাওলাদার, সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুস সবুর আকন,জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ গোলাম রসুল তরফদার নেওয়াজ,৩ নং রায়েন্দা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোল্লা মিজানুর রহমানসহ বীর মুক্তিযোদ্ধাগন,সাংবাদিক,শিক্ষক, বিএনপি,যুবদল,ছাত্রদল,শ্রমিকদল,কৃষকদল,তাতীদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে প্রয়াত এ নেতার স্মরণে তার আত্মার মাগফেরাত কামনায় মাওঃ মোঃ আবুল কালামের পরিচালনায় দোয়া অনুষ্ঠিত হয়

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net