1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হলি ক্রিসেন্ট হাসপাতালে ভুল চিকিৎসায় নবজাতক শিশুর মৃত্যুর অভিযোগ। - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পরিবারের সাথে ঈদ উদযাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানালেন এমপি মান্নান সৌদি আরবের সাথে মিল রেখে সাতকানিয়ায় অর্ধশতাধিক গ্রামে ঈদুল ফিতর উদযাপন গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদের দোয়া ও ইফতার মাহফিল দৈনিক বাংলার সংবাদ ঈদগাঁও উপজেলা প্রতিনিধি হলেন হাফেজ বজলুর রহমান  আজ বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর কোম্পানীগঞ্জে পৌর বিএনপি’র সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ  ঈদগাঁওয়ে এতিম,অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার দিলেন জাগ্রত জালালাবাদ হিজড়া সম্প্রদায়ের হাজী পুতুল ভান্ডারীর ব্যতিক্রমী উদ্যোগে “মক্কা মোবারক হাফিজিয়া মাদ্রাসা”: মানবিকতায় আলোকিত এক শিক্ষাপ্রতিষ্ঠান

হলি ক্রিসেন্ট হাসপাতালে ভুল চিকিৎসায় নবজাতক শিশুর মৃত্যুর অভিযোগ।

সফিকুল ইসলাম রিপন ঃ নরসিংদী
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ জুন, ২০২২
  • ৩২২ বার

নরসিংদীর পৌর শহরের হলি ক্রিসেন্ট হাসপাতালে ভুল চিকিৎসায় এক নবজাতকের মৃত্যুর ঘটনায় মানববন্ধন করেছে ভুক্তোভুগি পরিবার। মানববন্ধন শেষ হাসপাতালে হামলার চেষ্টা চালিয়েছে নিহতের স্বজনেরা। মঙ্গলবার সকালে শহরের হলি হলিক্রিসেন্ট হাসপাতালের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে নিহতের স্বজনেরা জানায়, এই হলি ক্রিসেন্ট হাসপাতালটির ডাক্তার ও নার্সদের অবহেলা ও গাফিলতির কারনে ফুটফুটে এক নবজাতকের মৃত্যুর হয়েছে।

তারা সদ্য জন্ম নেয়া শিশুকে ভুল চিকিৎসা করেছে। যে স্যালাইন বার ঘন্টায় শিশুটির শরীরে পুশ করার কথা তা অদক্ষ নার্স দিয়ে দুই ঘন্টার মধ্যে তার শরীরের পুশ করার ফলে শিশুটি ধীরে ধীরে অসুস্থ হয়ে পরে। এবং শিশুটির নাক, মুখ দিয়ে পুশকৃত স্যালাইন বের হতে থাকে তার শরীর কাঁপতে থাকে পরে তাকে দ্রুত ঢাকা নিয়ে গেলেও আর বাঁচানো সম্ভব হয়নি।এঘটনার সাথে জড়িত ডাক্তার ও নার্সদের দ্রুত সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানানো হয়।

মানববন্ধন শেষে নিহতের স্বজনেরা উত্তেজিত হয়ে হাসপাতালে হামলার চেষ্টা চালায় গেট বন্ধ থাকায় তা সম্ভব হয় নি।
শিশু মৃত্যুর ঘটনায় স্বজন ও এলাকার শত শত লোক অংশ গ্রহন করেন। এসময় তারা হলি ক্রিসেন্ট হাসপাতালের লাইস্যান্স বাতিল করার আহবান জানান। অন্যথায় কঠোর আন্দোলনের মাধ্যমে তা বন্ধ করতে বাধ্য করবে। এ বিষয়ে জানতে চাইলে নরসিংদী জেলা সিভিল সার্জন জনাব নুরুল ইসলাম বলেন আমি ভূক্তোভূগি পরিবারটির সাথে কথা বলেছি এবং তাদের একটি অভিযোগ দিতে বলেছি আমরা একটি তদন্ত কমিটি গঠন করবো এবং দোষী ব্যাক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করবো।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net