1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজানে নিম্নাঞ্চল প্লাবিত - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ফেনীতে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩ ইরান যুদ্ধ দীর্ঘায়িত করছেন ট্রাম্প, চলছে ২০২৭ সালের প্রস্তুতি বাড়বে বাংলাদেশ-মালয়েশিয়া ফ্লাইট, সহজ হবে ভিসা মাগুরায় ১৮ জেলার ৭২ খেলোয়াড় নিয়ে টেনিস লাভার্স অ্যাসোসিয়েশনের টুর্নামেন্ট শুরু  কর্ণফুলীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, মোবাইল কোর্টে বেকারি সিলগালা অস্ট্রেলিয়ার মাটিতে জয় বাংলাদেশের ক্রিকেটের জন্য ‘হিউজ অ্যাচিভমেন্ট’: আশরাফুল নোয়াখালীতে তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে বিশেষ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজের আহ্বান রাষ্ট্রপতির আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে, অপরাধও কমেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাউজানে নিম্নাঞ্চল প্লাবিত

শাহাদাত হোসেন, রাউজান( চট্টগ্রাম)প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ১৯ জুন, ২০২২
  • ২৮৫ বার

ভারী বর্ষণ ও উজানের নেমে আসা পাহাড়ি ঢলে তলিয়ে গেছে রাউজানের নিম্নাঞ্চলের এলাকাগুলো।পাহাড়ি ঢল ও বৃষ্টির পানি ঢুকে পড়েছে বিভিন্ন দোকানপাটে ভিতরে।ভেসে গেছে কৃষকের ফসলী জমির ফসল,পুকুরে মাছ,অন্যদিকে ডুবে রয়েছে গ্রামীণ রাস্তাঘাট,বসত-ঘর।এছাড়া রাউজান ডাবুয়া খাল ও রাউজান খালের পাড় ভেঙে পাহাড়ি ঢলের পানি ঢুকে বিভিন্ন গ্রামে।এতে দুর্ভোগে পড়েছে মানুষ।রাউজান খালের পাড় ভেঙে পাহাড়ি ঢলের শ্রোতে হাফেজ বজলুর রহমান সড়কে নির্মাণাধীন কালভার্টের পাশে বিকল্প সড়ক ভেঙে যাওয়ায় বন্ধ রয়েছে যানচলাচল।ফাটল ধরেছে হাফেজ বজলুর রহমানের সড়কের কার্পেটিং।

এদিকে হালদা ও কর্ণফুলী নদীতে জোয়ারের পানি বেড়ে গিয়ে উরকিরচর,বাগোয়ান,নোয়াপাড়া,পশ্চিম গুজরা, পূর্বগুজরাও বিনাজুরী ইউনিয়নের গ্রামীণ সড়ক ও বাড়ি ঘরে উপর দিয়ে পানি গড়াচ্ছে।পূর্বগুজরা ইউনিয়নের ১নংওয়ার্ডের বামাচরন সড়কের কালর্ভাট ধসে গেছে।সাধারণ জনগনের চলাচল পথ বন্ধ হয়ে গেছে।সরেজমিন দেখা যায়,রাউজানের সংসদ সদস্য এবি এম ফজলে করিম চৌধুরীর নির্দেশনায় রাউজান পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ,রাউজান সদর ইউনিয়নের চেয়ারম্যান বি এম জসিম উদ্দীন হিরু,চিকদাইরে চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী ও কাউন্সিলর শওকত হাসান বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন।পৌর মেয়র বলেনে,যেকোনো দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত আছি আমরা।রাউজানের কিছু নিম্নাঞ্চল এলাকায় পাহাড়ি ঢলের পানি ঢুকে প্লাবিত হয়েছে।যেসব এলাকায় বন্যাকবলিত,তাদের খোঁজখবর নেয়া হচ্ছে।তবে বড় ধরণে কোনো বন্যা হয়নি।সর্বক্ষণ অসহায় মানুষের পাশে আছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net