1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পদ্মা সেতুর উদ্ধোধন উপলক্ষে গুইমারা উপজেলা প্রশাসনের আনন্দ র‌্যালি - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কর্ণফুলীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, মোবাইল কোর্টে বেকারি সিলগালা অস্ট্রেলিয়ার মাটিতে জয় বাংলাদেশের ক্রিকেটের জন্য ‘হিউজ অ্যাচিভমেন্ট’: আশরাফুল নোয়াখালীতে তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে বিশেষ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজের আহ্বান রাষ্ট্রপতির আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে, অপরাধও কমেছে: স্বরাষ্ট্রমন্ত্রী আনোয়ারায় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে, ৩ জনকে অর্থ ও কারাদণ্ সাবিনা ইয়াসমিনের জন্মদিনে ‘শুধু গান গেয়ে পরিচয়’ শত বছর পর মার্কিন মুদ্রায় জীবিত প্রেসিডেন্টের ছবি, ১ ডলারের কয়েনে ট্রাম্প ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতির ভিত্তি

পদ্মা সেতুর উদ্ধোধন উপলক্ষে গুইমারা উপজেলা প্রশাসনের আনন্দ র‌্যালি

আবদুল আলী।
  • আপডেট টাইম : শনিবার, ২৫ জুন, ২০২২
  • ২৯৪ বার

পদ্মা সেতুর উদ্ধোধন একটি স্বপ্নের উন্মোচন প্রতিপাদ্যে খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলা প্রশাসনের আয়োজনে আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।
২৫ জুন সকালে পদ্মা সেতুর শুভ উদ্ধোধন উপলক্ষে গুইমারা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে আনন্দ র‌্যালি বের করে গুইমারা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উচ্চ বিদ্যালয়ের অডিটরিয়ামে এসে শেষ হয়।

র‌্যালতে নেতৃত্ব দেন গুইমারা উপজেলা নির্বাহী অফিসার তুষার আহমেদ
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি কংজরী চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্য নির্বাচিত গুইমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেমং মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্না ত্রিপুরা, গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন গুইমারা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্মল নারায়ণ ত্রিপুরা, হাফছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংশে চৌধুরী, সিন্ধুকছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেদাক মারমা, গুইমারা সরকারি কলেজের অধ্যক্ষ নিজাম উদ্দিন, গুইমারা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবলু হোসেন, গুইমারা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা জায়নুল আবদীন, কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক সুশীল রঞ্জন পাল সহ সরকারি বেসরকারি বিভিন্ন বিবাগের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

এ ছাড়া গুইমারা উপজেলা আওয়ামী লীগের দলীয় বিভিন্ন অংগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতশত ছাতছাত্রী অংশ গ্রহন করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net