1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মিছিল, সমাবেশ, দোয়া মাহফিল চন্দনাইশেও পদ্মার ঢেউ লেগেছে। - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসায় ত্রুটি সহ্য করা হবে না: এমপি মান্নান মাগুরার শ্রীপুরে জমিজমা সংক্রান্ত বিরোধে মামার বিরুদ্ধে ভাগিনাদের সংবাদ সম্মেলন বৈশ্বিক সংকটে কম মুনাফার নীতি সময়ের দাবি ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী যুবদল নেতা জয়নাল আবেদীন দিপুর ‘সেল্টারে’ জমজমাট মাদক বাণিজ্য, পুলিশের অভিযানে ফাঁস চাঞ্চল্যকর তথ্য সৌদি আরবে প্রবাসীর কষ্টার্জিত অর্থ চুরিঃ দেশে ফিরে আত্মগোপনে বেলাল! পুকুর ভরাটের দায়ে হাটহাজারী উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট : অর্থদণ্ড দোহাজারীতে ব্রিটিশ আমলে নির্মিত সড়ক বেদখল হতে হতে আইলে রুপান্তরিত, পুনরুদ্ধার করলেন এসিল্যান্ড ঝন্টু বিকাশ চাকমা ক্ষমতার অপব্যবহারের অভিযোগে আলোচনায় মামুন মাহমুদ গণতন্ত্র রক্ষায় সচিবালয়ে দায়িত্বশীল সাংবাদিকতা জরুরি: জেবস

মিছিল, সমাবেশ, দোয়া মাহফিল চন্দনাইশেও পদ্মার ঢেউ লেগেছে।

চন্দনাইশ(চট্টগ্রাম)প্রতিনিধিঃ এস.এম.জাকির।
  • আপডেট টাইম : শনিবার, ২৫ জুন, ২০২২
  • ২২০ বার

সারাদেশের ন্যায় পদ্মার ঢেউ লেগেছে চট্টগ্রাম চন্দনাইশের রাজনৈতিক ও প্রশাসন মহলে।
গতকাল ২৫ জুন সকালে পদ্মা বহুমুখী সেতু উদ্বোধন উপলক্ষে চন্দনাইশ উপজেলা
আ.লীগ, চন্দনাইশ থানা প্রশাসন, আ.লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের পক্ষ থেকে
বর্ণাঢ্য র‍্যালি, সমাবেশ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

চন্দনাইশ উপজেলা আ.লীগ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পুরাতন কলেজ গেইট থেকে
খঁানহাট পর্যন্ত র‍্যালি শেষে এক সমাবেশের আয়োজন করা হয়। পৌর আ.লীগের
আহবায়ক এম কায়সার উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে আলোচনায়
অংশ নেন, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আবু আহমদ জুনু, দক্ষিণ
জেলা আ.লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান, পৌর মেয়র মাহাবুবুল আলম
খোকা, আ.লীগ নেতা হেলাল উদ্দীন চৌধুরী, নবাব আলী, চেয়ারম্যান যথাক্রমে
আমিন আহমদ চৌধুরী রোকন, এড. খোরশেদ বিন ইসহাক, উপজেলা
ছাত্রলীগের সভাপতি আলমগীরুল ইসলাম প্রমুখ।

এদিকে চন্দনাইশ থানা প্রশাসনের উদ্যোগে ব্যানার, ফেস্টুন, বাজনা
নিয়ে বর্ণাঢ্য র‍্যালি চন্দনাইশ থানা থেকে বের হয়ে বিভিন্ন সড়ক পদক্ষিণ
শেষে থানা সম্মুখে এসে শেষ হয়। সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন থানা
অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন। আলোচনায় অংশ নেন, উপজেলা
আ.লীগের সাধারণ সম্পাদক আবু আহমদ জুনু, দক্ষিণ জেলা আ.লীগের সহ-
সভাপতি হাবিবুর রহমান, পৌর মেয়র মাহাবুবুল আলম খোকা, পৌর
আ.লীগের আহবায়ক এম কায়সার উদ্দীন চৌধুরী, আ.লীগ নেতা হেলাল উদ্দীন
চৌধুরী, নবাব আলী, চেয়ারম্যান যথাক্রমে আমিন আহমদ চৌধুরী রোকন,
এড. খোরশেদ বিন ইসহাক, উপজেলা ছাত্রলীগের সভাপতি আলমগীরুল ইসলাম
প্রমুখ। অপরদিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় জামে মসজিদে দোয়া
মাহফিলের মাধ্যমে কর্মসূচি পালন করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net