1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কক্সবাজারে যুবকের গলা কেটে হত্যা - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২১ জুন ২০২৬, ১১:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত  চন্দনাইশে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জসিম উদ্দিন আহমেদ এমপি  চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন চন্দনাইশ চামুদরিয়া খালে ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত  খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি রাশিয়ার ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন রামগড়ের মেধাবী তরুণ ফারহান ৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর” 

কক্সবাজারে যুবকের গলা কেটে হত্যা

কক্সবাজার প্রতিনিধি।
  • আপডেট টাইম : শনিবার, ২ জুলাই, ২০২২
  • ৪৪২ বার

কক্সবাজার সদরের ভারুয়াখালীর ৯নং ওয়ার্ডের উল্টাখালীতে আজিজুল হক নামের যুবককে কুপিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে।

শুক্রবার (১ জুলাই) দিবাগত রাত সোয়া একটার দিকে বাড়ির পাশে লাশ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে লাশটি উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
নিহত আজিজুল হক ওই এলাকার আব্দুর রহিমের ছেলে। ঘটনার রহস্য জানা যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ সেলিম উদ্দিন।

তিনি বলেন, বাড়ির পাশে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর দেয়। তাৎক্ষণিক পুলিশের দুটি টিম ঘটনাস্থলে যায়। লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এলাকাবাসীর বরাত দিয়ে মোঃ সেলিম উদ্দিন জানান, আজিজুল হকের একটি গ্রুপ ছিল। চিহ্নিত প্রতিপক্ষরাই ঘটনাটি ঘটিয়েছে। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net