1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
খুটাখালীতে জমে উঠছে কোরবানীর হাট, পশুর চেয়ে ক্রেতা বেশি! - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওর ইসলামপুরে রিজার্ভ পাহাড় কাটা ঘটনা সত্য নই ঈদগাঁওয়ে  চিংড়ি ঘের  মালিক খুনের ঘটনায় মামলা- ঘাতকদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি শিক্ষাখাতে শুধু জাম্প না, বড় বড় জাম্প লাগবে: শিক্ষামন্ত্রী সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঈদগাঁওয়ে গরিব দুঃখী অসহায়দের মাঝে বিএনপি নেতার  ইফতার সামগ্রী বিতরণ কিশোরগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থা’র ৪৫তম প্রতিষ্ঠা দিবস উদযাপন  তারেক রহমান সংসদীয় দলের নেতা নির্বাচিত  শপথ নিয়েছেন জামায়াতসহ ১১ দলীয় জোটের নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিয়েছেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা

খুটাখালীতে জমে উঠছে কোরবানীর হাট, পশুর চেয়ে ক্রেতা বেশি!

সেলিম উদ্দীন,কক্সবাজার
  • আপডেট টাইম : রবিবার, ৩ জুলাই, ২০২২
  • ২২২ বার

কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালীতে জমে উঠছে কোরবানির পশুর হাট। এবারে পশুর চেয়ে ক্রেতাদের আনাগোনাও বেড়েছে।

মহাসড়কে যানজট ও নানা অপ্রতীকর ঘটনা এড়াতে আগে থেকেই জানিয়ে দিয়েছে খুটাখালী ব্রীজের পূর্বপাশে পশুর হাটে বেচাকেনা হবে কোরবানির পশু। যেখানে এসেছে প্রায় তিন লাখ টাকা দামের বড় গরু ও নানা রঙের ছোট-বড় গরু-মহিষ ও ছাগল।

বিক্রেতারা জানিয়েছেন উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে পশু এসেছে এ হাটে। পাশাপাশি এসেছে পাহাড়ি গরু, ফলে খুটাখালীর কোরবানী পশুর হাটে এবার পশুর দাম চড়া বলে মনে করছেন ক্রেতারা।

জানা গেছে, চলতি বছর লাখ টাকা দামে পশুর হাট ইজারা দেয়া হয়েছে। বিগত সময়ে পশুর হাট বসেছে মহাসড়কের কিশলয় স্কুলের পশ্চিম পাশে। ঐসময় ইজারাদার ও পুলিশের সাথে যানজট নিয়ে সংঘর্ষ হয়।

বিষয়টি আমলে নিয়ে প্রশাসন গত ২ বছর পূর্বে খুটাখালী ব্রীজের পূর্ব পাশে পশুর হাট বসানোর অনুমতি-ইজারা প্রদান করেন। ইউনিয়নের একমাত্র অস্থায়ী পশুর হাট হিসাবে আশ-পাশের লোকজন এখান থেকে কোরবানির পশু ক্রয় করছেন।

রবিবার সরজমিন দেখা গেছে, দেশীয় ও পাহাড়ি কোরবানির গরু হাটে তোলা হয়েছে। এসময় ক’জন বিক্রেতারা সাথে কথা হলে তারা জানান, দেশী-পাহাড়ি গরু খুটাখালী পশুর হটে তোলা হয়েছে। সারিবদ্ধভাবে খুঁটিতে বেঁধে রাখা হয়েছে হাজারো গরু-মহিষ। বিক্রেতারা গরু-মহিষের পরিচর্যা ও বিক্রয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন।

জানতে চাইলে ডুলাহাজারার গরু ব্যবসায়ী আলী হোছন বলেন, চাহিদার চেয়ে বেশি গরু হাটে এসেছে। কিন্তু বিভিন্ন প্রান্ত থেকে যে হারে গরু আনা হচ্ছে সে তুলনায় কেনাবেচা কম হবে বলে তিনি মনে করছেন। যার ফলে দাম নিয়ে শঙ্কিত তিনিসহ ব্যবসায়ীরা।

অপরদিকে একাধিক ক্রেতাদের সাথে আলাপকালে জানা যায়, কোরবানী হাটে বেশি পশু আসা শুরু করায় তাদের ধারণা এবার পশুর দাম সহনীয় থাকবে। তবে পশুর হাটে বেঁচা-কেনার জন্য প্রচুর পরিমাণে গরু আসতে শুরু করায় ইজারাদাররাও বেশ খোশ মেজাজে রয়েছে। তারা আশা করছেন এবার পশু কেনাবেচা বিগত সময়ের রেকর্ড অতিক্রম করবে।

পশু ব্যবসায়ীরাও এ ব্যাপারে একমত পোষণ করে বলেন, বাজারে বিভিন্ন আকারের গরু-মহিষের উপস্থিতির কারণে আশাকরি দাম সহনীয় হবে।

তবে চড়া দামের কারনে কোরবানি বাজারে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। এছাড়া এবার কোরবানি বাজারকে ঘিরে উল্লেখযোগ্য তেমন কোন প্রতিবন্ধকতা নেই বলে সংশ্লিষ্টদের অভিমত।

চকরিয়া উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, নির্ধারিত পশুরহাট ছাড়া অবৈধ হাট গড়ে তোলে জনদুর্ভোগ সৃষ্টি কারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এ ক্ষেত্রে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে ভ্রাম্যমান আদালত পরিচালনার জন্যও প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী জানান, কোরবানী পশুর হাটে আইন-শৃঙ্খলা বাহিনীর নিয়মিত টহল রাখা হয়েছে। কোরবানির পশুবাহী গাড়িতে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের ব্যাপারে পুলিশের উর্ধ্বতন মহলের নির্দেশ রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net