1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বৃক্ষরোপন করে আমিলাইশকে সবুজ শ্যামল বাসযোগ্য ভূমি হিসেবে গড়ে তুলতে চাই : মোঃ মোজাম্মেল হক চৌধুরী - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
স্বপ্নবুননের ঠিকানা ছাত্রী হোস্টেল নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প আজ মন্ত্রিসভায় উঠছে নবম জাতীয় পে-স্কেলের চূড়ান্ত প্রস্তাব প্রতিবন্ধী ব্যক্তিদের সম্মেলন–২০২৬ রাজউকের নির্দেশ অমান্য করে ইস্টার্ন হাউজিংয়ে ফের নকশাবহির্ভূত নির্মাণের অভিযোগ সৌদিতে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার যুবককে গুলি করে হত্যা  ফেরদৌস স্টিল ইয়ার্ড দুর্ঘটনায় দায়ীদের শাস্তি ও নিহত-আহত শ্রমিকদের ক্ষতিপূরণের দাবিতে চট্টগ্রাম জেলা প্রশাসক বরাবর স্কপের স্মারকলিপি প্রদান নোয়াখালীর চৌমুহনীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান: গ্রেপ্তার ৮  চট্টগ্রামে অধিকারের মানববন্ধনে বক্তারা: গুমের সংস্কৃতি থেকে এখনো বের হতে পারিনি রাষ্ট্র ফটিকছড়ি উত্তর উপজেলা প্রেসক্লাব কমিটি গঠন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

বৃক্ষরোপন করে আমিলাইশকে সবুজ শ্যামল বাসযোগ্য ভূমি হিসেবে গড়ে তুলতে চাই : মোঃ মোজাম্মেল হক চৌধুরী

বিশেষ প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : বুধবার, ১৩ জুলাই, ২০২২
  • ৩৭০ বার

শিশু কিশোর সংগঠক জনাব মোঃমোজাম্মেল হক চৌধুরী ১২জুলাই ২০২২ সাতকানিয়ার ঐতিহ্যবাহি আমিলাইশ ইউনিয়নের সর্ববৃহৎ সামাজিক সংগঠন, মেধাবীদের প্রিয় ঠিকানা, আমিলাইশ ইউনিয়ন শিশু কিশোর সাহিত্য সাংস্কৃতিক সংসদ কতৃক আয়োজিত বৃক্ষরোপন অভিযান ও গাছের চারা বিতরণ কর্মসূচী
২০২২ উপলক্ষ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্থানীয় প্রিয় মানুষদের উদ্দেশ্য করে বলেন, এই বর্ষাকালে আমরা বেশি বেশি গাছ লাগাবো।

বৃক্ষরোপন করে প্রিয় আমিলাইশকে বাসযোগ্য ভূমি হিসেবে আমরা গড়ে তুলবো। ইতোমধ্যেই আমরা বিভিন্ন স্থানে ফলজ-বনজ-ঔষধী গাছের চারা রোপন করেছি। এটাকে আমরা ইবাদাতের অংশ হিসেবে গ্রহণ করেছি।

মোঃমোজাম্মেল হক চৌধুরী বলেন, গোটা পৃথিবীটাকে ভারসাম্যপূর্ণ রাখতে গাছ একটি বড় নিয়ামক। এই সমাজটাকে ভালো রাখতে গাছের প্রয়োজনীয়তা খুবই গুরুত্বপূর্ণ। গাছ আমাদের প্রিয় বন্ধু, কারণ আমরা কার্বনডাই অক্সাইড ত্যাগ করি যা গাছ শোসন করে এবং গাছ থেকে অক্সিজেন আমরা গ্রহণ করি যা গাছ ত্যাগ করে। এজন্য গাছের প্রতি হৃদয়বান থাকা আমাদের দায়িত্ব।

আমরা প্রত্যেককে গাছ রোপনের জন্য উৎসাহিত করছি। এই কুরবানীর ঈদে যারা নিজ নিজ গ্রামে বা অবস্থান করছেন সেখানেও আপনারা গাছ লাগাবেন এই প্রত্যাশা করছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net