ঢাকা   ১০:৪৯:৩৬ এএম, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
এনসিপির শিল্প, বাণিজ্য, অর্থ ও পরিকল্পনা উপ-কমিটির সদস্য মনোনীত হলেন চৌদ্দগ্রামের কাজী ফখরুল ইসলাম আহ্ছানিয়া মিশনের উদ্যোগে রংধনু ইউসিএলসিতে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ–২০২৬ উদযাপন মাগুরার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ চন্দনাইশে দিনদুপুরে প্রধান শিক্ষকের বাসায় দুর্ধর্ষ চুরি, ১৯ লাখ ৫০ হাজার টাকার মালামাল লুট ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে কোম্পানীগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত নোয়াখালীর হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর নোয়াখালীতে ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে ইসলামী ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ডা. মোহাম্মদ শহীদুল্লাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের ১৯৯৬ ব্যাচের গেট টুগেদার অনুষ্ঠিত স্মৃতিচারণ, আড্ডা ও প্রীতিভোজে মুখরিত বন্ধুদের মিলনমেলা রক্তে ভেজা ২৮ অক্টোবর উপলক্ষে মাগুরায় জামায়াতের বিক্ষোভ  মিছিল ও সমাবেশ  অনুষ্ঠিত 

প্রাক্তন ছাত্র সংসদ মমতাজুল উলুম ফরিদিয়া আলিম মাদরাসায় ঈদ পূর্ণর্মিলনী সম্পন্ন

সেলিম উদ্দীন,ঈদগাঁও।
  • আপডেট টাইম : শনিবার, ১৬ জুলাই, ২০২২
  • ৩৫৫ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ মমতাজুল উলুম ফরিদিয়া আলিম মাদরাসার প্রাক্তন ছাত্র সংসদের উদ্দোগে ঈদ পূর্ণর্মিলনী, কার্যকরি কমিটির বিদায় সংবর্ধনা ও নতুন কমিটি ঘোষনা করা হয়েছে।

শুক্রবার (১৫ জুলাই) বিকেলে মাদরাসা মিলনায়তনে অনুষ্টিত ঈদ পূর্নর্মিলনী ও বিদায় সংবর্ধনায় সভাপতিত্ব করেন প্রাক্তন ছাত্র সংসদের সভাপতি আব্দু শাকুর।

শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ছাত্র সংসদের সদস্য মোঃ ফয়েজ কামাল।

সংসদের অর্থ সম্পাদক হাফেজ সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান ও মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব নুরুল হক।

বিশেষ অতিথিদে মধ্যে বান্দরবান বিশ্ববিদ্যালয়ের প্রভাষক মোহাম্মদ ফয়সাল, ছাত্র সংসদের উপদেষ্টা মোহাম্মদ ইমরানুল হক, মোহাম্মদ আয়াজ উদ্দীন, সাবেক উপদেষ্টা মোহাম্মদ এরশাদুল হক, মোহাম্মদ আবদুর রহমান, সংসদের সহ সভাপতি হাফেজ নুরুল আমিন ও সাধারন সম্পাদক নুর মোস্তফা কামাল সাদেক বক্তব্য রাখেন।

এসময় প্রাক্তন ছাত্র সংসদের উপদেষ্টা, কার্যকরি কমিটিসহ বিপুল সংখ্যক সদস্য উপস্থিত ছিলেন।

পরে ২০২২-২৩ সালের কার্যকরি কমিটি ঘোষনা করা হয়। এতে ২০১০ ব্যাচের মামুনুর রশিদ সভাপতি ও ২০১৫ ব্যাচের রাশেদুল ইসলাম সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন।

উল্লেখ্য, প্রাক্তন ছাত্র সংসদ বিগত ২০১৩ সালের জানুয়ারীতে যাত্রা শুরু করে। এরই মধ্যে ৫টি কার্যকরি কমিটি দায়িত্ব পালন করেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি