ঢাকা   ১০:৫৫:৪৮ পিএম, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
চন্দনাইশে দিনদুপুরে প্রধান শিক্ষকের বাসায় দুর্ধর্ষ চুরি, ১৯ লাখ ৫০ হাজার টাকার মালামাল লুট ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে কোম্পানীগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত নোয়াখালীর হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর নোয়াখালীতে ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে ইসলামী ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ডা. মোহাম্মদ শহীদুল্লাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের ১৯৯৬ ব্যাচের গেট টুগেদার অনুষ্ঠিত স্মৃতিচারণ, আড্ডা ও প্রীতিভোজে মুখরিত বন্ধুদের মিলনমেলা রক্তে ভেজা ২৮ অক্টোবর উপলক্ষে মাগুরায় জামায়াতের বিক্ষোভ  মিছিল ও সমাবেশ  অনুষ্ঠিত  কুমিল্লায় ইন্টারনাল মেডিসিন দিবসে সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত কুমিল্লায়  জাতীয় নিরাপদ সড়ক দিবসে শোভাযাত্রা ও  আলোচনা সভা অনুষ্ঠিত  শিমুলিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও স্বাস্থ্যসামগ্রী বিতরণ

লাকসামে হঠাৎ বাড়িতে আগুনে পুড়ে গেলো দুইটি বসতঘর

এম,এ মান্নান :
  • আপডেট টাইম : শনিবার, ১৬ জুলাই, ২০২২
  • ২৯৫ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

লাকসামে নতুন বাড়িতে হঠাৎ আগুনে পুড়ে দুটি বসতঘর ছাই হয়ে গেছে বলে খবর পাওয়া গেছে।
শনিবার দুপুর ২ টার দিকে মুদাফরগঞ্জ (দঃ)ইউনিয়ন জনার্দ্দনপুর গ্রামে সড়কের পাশে নতুন বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে লাকসাম ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ও স্থানীয়দের সহযোগিতায় প্রায় ১ ঘণ্টা চেষ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত ব্যক্তি হলেন মাওলানা সাহেবের বাজারের বিশিষ্ট কনফেকশনারি ব্যবসায়ী মিলন হোসেন।

সে উপজেলার ফুলহরা রুহুল আমিন কোম্পানি বাড়ির আবদুল হাকিমের ছেলে।বর্তমানে মিলন হোসেন (মুদাফরগঞ্জ-চিতোসী) সড়কের পাশে জনার্দ্দনপুর গ্রামে নতুন বাড়িতে বসবাস করেন। স্থানীয় নাসির উদ্দীন সবুজ যুগান্তরকে বলেন, শনিবার দুপুরে হঠাৎ করে মিলন ভাইয়ের রান্না ঘরে আগুনের ধোঁয়া দেখতে পেয়ে বাড়ীর স্বজনেরা পানি দিয়ে নিভানোর চেষ্টা করে। এতে কোন লাভ হয়নি রান্নাঘর থেকে আগুন ধরে গিয়ে বসতঘরে আগুন ধরে যায়। তাৎক্ষনিক ফায়ার সার্ভিস ও পল্লী বিদ্যুৎ অফিসে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মী ও এলাকার লোকজন আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

বসতঘর আগুনে তাঁর নগদ টাকাসহ প্রায় ৪ লাখ টাকার মতো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তিনি দাবি করেন।
তবে রান্নাঘরের মাটির চুলার লাকড়ি থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে তাদের ধারনা। আগুনে পুড়ে যাওয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন স্থানীয় ওয়ার্ড মেম্বার জাহাঙ্গীর আলম।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি