ঢাকা   ০৫:১০:০০ এএম, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী কুমিল্লায় বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতির ৫৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত মাগুরার বিনোদপুরে ১০ম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল ও ইছালে সওয়াব অনুষ্ঠিত মাগুরায় হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ ও এসআই ইসমাইল কারাগারে খাদ্যের উন্নত মান ও স্বাদে আস্থার নাম ‘সাদিয়া’স কিচেন’ প্রদৃপ্ত প্রকল্পের, ৯০ জেলের মাঝে সুরক্ষা উপকরণ বিতরণ নাঙ্গলকোটের মক্রবপুরে বিএনপি’র দুই পক্ষের বিরোধ প্রকাশ্যে; যুবদলের মিছিলে হামলা,আহত-৯ এনসিপির শিল্প, বাণিজ্য, অর্থ ও পরিকল্পনা উপ-কমিটির সদস্য মনোনীত হলেন চৌদ্দগ্রামের কাজী ফখরুল ইসলাম আহ্ছানিয়া মিশনের উদ্যোগে রংধনু ইউসিএলসিতে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ–২০২৬ উদযাপন মাগুরার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

কুষ্টিয়ায় ১৫ বোতল ফেনসিডিলসহ মোটরসাইকেল আটক

ফয়সাল চৌধুরী।।
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২
  • ৩৩২ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কুষ্টিয়া শহরের চৌড়হাস মোড়ে মোটর সাইকেল থামানোর সংকেত দেয়ায় পুলিশের ভয়ে ১৫ বোতল ফেন্সিডিলসহ ডায়াং ৮০ সিসি মোটর সাইকেল রেখে মোটর সাইকেল রেখে পালিয়ে গেছে মাদক ব্যবসায়ী মোটর সাইকেল আরোহী। আজ বুধবার বিকাল ৫ টার দিকে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন টিএস আই ট্রাফিক মুকবুল হোসেন।

পুলিশ সূত্রে জানা যায় , ঢাকা-রাজবাড়ী মহাসড়কের চৌড়হাস মোড়ে অরেজিষ্ট্রেকৃত নাম্বার বিহিন একটি ডায়াং মোটর সাইকেলকে থামার সংকেত দেন কুষ্টিয়া থানা পুলিশের দায়িত্বরত টিএস আই ট্রাফিক মুকবুল হোসেন, এ টি এস আই ট্রাফিক বাবুল এবং ট্রাফিক কনষ্টেবল সনজিদ ।

এ সময় মোটরসাইকেল আরোহী মোটরসাইকেলটি রাস্তায় ফেলে দৌড়ে পালিয়ে যায়। বিষয়টি পুলিশের সন্দেহ হলে উপস্থিতি লোকজনের সামনে পুলিশ মোটরসাইকেলটি তল্লাসী করে পিছনে দিকে বাঁধানো অবস্থায় বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১৫ পিছ ফেন্সিডিল উদ্ধার করে। উদ্ধারকৃত ফেন্সিডিলের আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

টিএস আই ট্রাফিক মুকবুল হোসেন বলেন, ঢাকা-রাজবাড়ী মহাসড়কের চৌড়হাস মোড়ে অরেজিষ্ট্রেকৃত নাম্বার বিহিন একটি ডায়াং মোটরসাইকেলকে থামার সংকেত দেওয়ার পর
ভয়ে ১৫ বোতল ফেন্সিডিলসহ ডায়াং ৮০ সিসি মোটর সাইকেল রেখে মোটর সাইকেল রেখে পালিয়ে গেছে মাদক ব্যবসায়ী ওই মোটর সাইকেল আরোহী।
এ বিষয়ে অজ্ঞাত মোটর সাইকেল আরোহীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি