1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সব কিছুই অমোঘ নিয়তিই বলতে হবে। মানুষের করার কিছুই নেই।কখন কার বিদায হয়ে যাবে কেউই বলতে পারেনা- এমএম ফারুক - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের মর্যাদা ও বৈষম্য দূরীকরণে জাতীয়করণের দাবি  মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় শ্রীপুরে সোনালী ব্যাংকের এটি,এম বুথের উদ্বোধন  নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় জামায়াতের ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও ব্লিচিং পাউডার বিতরণ  নবীনগরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা নৈতিক চিত্তের মানুষ তৈরি করতে হলে শিক্ষার্থীদের আদব শিক্ষায় গুরুত্ব দিতে হবে : এস এম আকাশ অতিরিক্ত মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রি : ভ্রাম্যমাণ আদালতের জরিমানা কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা-ভাঙচুর মা‌টিরাঙ্গায় চতুর্থ শ্রেনির শিক্ষার্থীকে ধর্ষণ

সব কিছুই অমোঘ নিয়তিই বলতে হবে। মানুষের করার কিছুই নেই।কখন কার বিদায হয়ে যাবে কেউই বলতে পারেনা– এমএম ফারুক

শ্রীপুর( গাজীপুর) থেকে ফজলে মমিনঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২
  • ৩৬৯ বার

মঙ্গলবার(২৬ জুলাাই) বিকেলে গাজীপুরের শ্রীপুর প্রেসক্লাবের উদ্যোগে শ্রীপুর থানা মোড়ে ক্লাবের সভাপতি ও সম্পাদকের কার্যালয়ে প্রয়াত সাংবাদিক নাজরুল ইসলাম মাহবুবের ১ ম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও স্মরণ সভা অনুষ্ঠিত হযেছে।

প্রেসক্লাবের সভাপতি এমএম ফারুকের সভাপতিত্ব অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সংবাদকর্মি ফজলে মমিন, আবুল কালাম আজাদ, আরিফ মন্ডল,ইকবাল হোসেন,ফুয়াদ মন্ডল ও কবির হোসাইন প্রমুখ।
স্মরন সভায় বক্তব্য রাখতে শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি এমএম ফারুক বলেন,অপার সম্ভাবনাময় একজন তরুণ সাংবাদিকের নাম সাংবাদিক নজরুল ইসলাম মাহবুব। তিনি আমাদের পরিবারের একজন সদস্য ছিলেন। তিনি আজ আমাদের মাঝে নেই। আসলে সব কিছুই অমোঘ নিয়তিই বলতে হবে। এখানে মানুষের করার কিছুই নেই। কখন কার বিদায় হয়ে যাবে কেউই বলতে পারেনা।

তিনি বলে, সমাজে কিছু মানুষ থাকে যাদের নিয়ে প্রত্যাশা থাকে, যাদের কাছে আমরা প্রত্যাশা করি। কিন্তু এই অমোঘ নিয়মেই তারা যখন অকালে চলে যান, তখন স্বাভাবিকভাবেই আমরা ব্যথিত হই, সবাই আমরা বেদনায় ভারাক্রান্ত হই। সেরকমই একটি ঘটনায় গত বছর আমরা আমাদের সিনিয়র রিপোর্টার নজরুল আমাদের ছেড়ে চলে গেছেন।

তিনি আরও বলেন, এই একবছর পূর্তি উপলক্ষ্যে আমরা তাকে স্মরণ করছি, তার জন্য দোয়া করছি, তার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। আমরা সৃষ্টি কর্তার কাছে দোয়া করব, তিনি যেখানে যে অবস্থায় আছেন, আল্লাহ যেন তাকে নিজ হেফাজতে রাখেন।

স্মরণ সভায় উপস্থিত ছিলেন,এসআই মহসীন,সাবেক ভিডিপি কর্মকর্তা হেলাল উদ্দিন,স্হানীয় সূদীবৃন্দ,প্রেসক্লাব সংলগ্ন ব্যবসায়ী ও সাংবাদিক নেতৃবৃন্দ।দোয়া পরিচালনা করেন থানা মসজিদের পেশ ইমাম আলহাজ মোঃ নজরুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net