1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বরুড়ায় পূর্ব শত্রুতার জেরে যুবককে হত্যা চেষ্টা - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে কিশোরীদের প্রজনন স্বাস্থ্য শিক্ষা বিষয়ক সেমিনার-২০২৬’ অনুষ্ঠিত চন্দনাইশ থানা পুলিশের অভিযানে চোলাই মদ সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার নোয়াখালীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে বিএনসিসি কুমিল্লা রিজিওনের সদস্যদের প্রশিক্ষণ প্রদান  আনোয়ারায় ভোজনবাড়ী রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা  সরকার আমার সাথে মনে হয় নাটক করতেছে– মাগুরায় ক্ষুব্ধ আছিয়ার মা আয়েশা বেগম নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি শিশু আছিয়া হত্যা: হাইকোর্টের রায় পেছালো শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ নতুন দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন এমপি সরকারের নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যের সার বিক্রি করায় ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা

বরুড়ায় পূর্ব শত্রুতার জেরে যুবককে হত্যা চেষ্টা

কুমিল্লা প্রতিনিধি।।
  • আপডেট টাইম : সোমবার, ১ আগস্ট, ২০২২
  • ৩৭৮ বার

বরুড়ায় পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। গত ২৯ জুলাই বরুড়ার উত্তর খোশবাস ইউনিয়নের গোপাল নগর গ্রামে এ ঘটনা হয়। এতে বরুড়া থানায় লিখিত অভিযোগ করেছে ভোক্তভোগী পরিবার।

মামলার বাদী শারমিন আক্তার রিমা জানান, গত ২৯ জুলাই প্রতিবেশী শহিদুল ইসলাম আমার ভাই আশিকুর রহমান ইমনকে বাড়ির জমি নিয়ে পূর্ব শত্রুতার জেরে খারাপ ভাষায় গালমন্দ করে। তর্ক-বিতর্কের এক পর্যায়ে কিল, ঘুষি দিয়ে আহত করে। পরিকল্পিত এ হত্যা চেষ্টার জন্য শহিদুল ইসলাম ও তার স্ত্রী আছমা বেগম রড দিয়ে হত্যা চেষ্টা করে। এ সময় ইমন, সীমা বেগম, রাসেল, নেহার বেগম, তাহমিনা আক্তার আহত হন। আহতদের চিৎকার শোনে প্রতিবেশীরা আসলে শহিদুল ইসলাম হুমকি দেন আমাদের জানে মেরে ফেলবেন। আমি বাবার বাড়িতে বেড়াতে এসেছি, তারা আমাকে মারধর করেছে। আমরা এ হত্যা চেষ্টার সঠিক বিচার চাই।

অভিযুক্ত শহিদুল ইসলাম বলেন, তারা যা করেছে, এসব সাজানো, মিথ্যা।

উত্তর খোশবাস ইউনিয়নের স্থানীয় মেম্বার মো. সুজন জানান, দুই পক্ষের মধ্যে বিরোধ আছে। সামাজিক ভাবে সমাধানের জন্য এলাকার মুরব্বিদের জানিয়েছে। আমরা আগামী বুধবার (তিন আগস্ট) তারিখ নির্ধারণ করেছিলাম। এর মধ্যে জেনেছি তারা মারামারি করে ইমন আহত হয়েছে। তারা পুলিশকে বিষয়টি জানিয়েছে। তবু আমরা চেষ্টা করবো, সমাজিক ভাবে সমাধান করার জন্য।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net