1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শরণখোলায় টিসিবি পয়েন্টে মানুষের ঢল, করোনাভীতি বাড়ছে এলাকায় - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান হাটহাজারী মাদরাসা ছাত্র আরিফুল ইসলামের আকস্মিক মৃত্যু : মাগফিরাত কামনায় জামেয়ার মহাপরিচালক আলেমগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই জুলাই আন্দোলন সফল হয় : আল্লামা শেখ আহমদ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে কোম্পানীগঞ্জে ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  কোম্পানীগঞ্জে জুলাই গনঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত  “স্পেশাল ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার করেন, জনগণ আপনাদের ছাড়বে না: সাক্কু ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতাল আমিলাইষে ফ্রি চিকিৎসা ক্যাম্পে ২ হাজার রোগীকে সেবা, বিনামূল্যে ওষুধ বিতরণ

শরণখোলায় টিসিবি পয়েন্টে মানুষের ঢল, করোনাভীতি বাড়ছে এলাকায়

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১১ এপ্রিল, ২০২০
  • ৩৫১ বার

নইন আবু নাঈম, বাগেরহাট প্রতিনিধি ঃ
বাগেরহাটের শরণখোলায় টিসিবির পণ্য বিতরণে করোনাভীতি দেখা দিয়েছে। উপজেলার টিসিবি পয়েন্টগুলোতে প্রতিদিন সকাল থেকেই শত শত নারী-পুরুষের নামে। করোনা প্রতিরোধে সামাজিক দুরত্ব মেনে চলার সরকারি সির্দেশনা থাকলেও এসব ক্ষেত্রে তার মানা হচ্ছে না বিন্দুমাত্র। যার ফলে, এলাকার মানুষের মাঝে করোনা আতঙ্ক আরো ঘনিভূত হচ্ছে।
শনিবার সকাল সাড়ে ৯টার দিকে টিসিবির মাল বিক্রয় পয়েন্টে গিয়ে দেখা যায়, উপজেলা সদর রায়েন্দা বাজারের পূর্বমাথায় টিসিবির ডিলার স্বপন নাগের দোকানের সামনে শত শত নারী-পুরুষের দীর্ঘ লাইন। করোনার এই ভয়াবহ পরিস্থিতিতে সামাজিক দুরত্ব বজায় রাখার নিয়ম না মেনে সবাই গাদাগাদি করে মাল ছাড়াচ্ছে। ডিলারের পক্ষ থেকে ক্রেতাদের এব্যাপারে কোনো প্রকার সচেতন করা হচ্ছে না। সরকারের পক্ষ থেকে তদারকির দায়িত্বে নিয়োজিত প্রতিনিধিকে টিসিবি পয়েন্টে পাওয়া যায়নি।
টিসিবি পয়েন্টের পার্শ্ববর্তী এলাকার বাসিন্দা মৎস্য ব্যবসায়ী মো. আবুল হোসেন বলেন, টিসিবির ডিলার কোনো নিয়ম মানছে না। বিভিন্ন এলাকা থেকে আসা মানুষের হাট বসিয়ে মালামাল বিক্রি করছেন। এতে আশপাশের মানুষ করোনা আতঙ্কের মধ্যে রয়েছে। সব টিসিবির ডিলারদের সামাজিক দুরত্ব বজায় রেখে মাল বিতরণ করা উচিৎ।
এব্যাপারে শরণখোলা উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাহিমা আক্তার হাসি বলেন, আমার বাসার পাশে এই টিসিবি পয়েন্টে প্রতিদিন মানুষের ভীড় দেখে আমার শঙ্কিত। দেশে করোনার যে পিরিস্থিতে তাতে সবাই সচেতন না হলে বিপদ। ডিলারকে লোকসমাগম কমাতে শতর্ক করা হলেও অবস্থার পরিবর্তন নেই। এব্যাপারে প্রশাসনের আরেকটু কঠোর হওয়ার অনুরোধ করছি।
টিসিবির পণ্য বিতরণে তদারকির দায়িত্বে থাকা উপজেলা শিক্ষা কর্মকর্তা (প্রাইমারী) মো. আশরাফুল ইসলাম জানান, তিনি সকাল ৭টায় মাল বিতরণ শুরু করে চলে যান। তখন শৃঙ্খলা মেনে বিতরণের অনুরোধ করা হয়েছে ডিলারকে।
শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সরদার মোস্তফা শাহিন বলেন, নিয়ম মেনে মাল বিতরণের জন্য সংশ্লিষ্ট ডিলারদের বলা হয়েছে। বিষয়টি আরো কঠোর তদারকির ব্যবস্থা করা হবে।
ডিলার স্বপন কুমার নাগ বলেন, করোনার কারণে বাজারের দোকানপাট বন্ধ থাকায় মানুষ এক সাথে উপস্থিত হয়। মানুষকে সতর্ক করা হলেও তারা মানতে চায়না।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net