1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রামগড়ে অবৈধভাবে বালু উত্তোলন; ভ্রাম্যমান আদালতের জরিমানা - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নাঙ্গলকোট প্রেসক্লাবে প্রতিষ্ঠার ৩৭ বর্ষপূর্তি মিলনমেলায় সাংবাদিকদের ঐক্যের বার্তা গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স অ্যাওয়ার্ড-২৬ পাচ্ছেন ৬ বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান খাগড়াছড়ির গুইমারায় অস্ত্রের মুখে শ্রমিকদের জিম্মি করে মারধর গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা

রামগড়ে অবৈধভাবে বালু উত্তোলন; ভ্রাম্যমান আদালতের জরিমানা

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২
  • ২৬৪ বার

খাগড়াছড়ির রামগড় উপজেলার দক্ষিণ লামকুপাড়া নামকস্থানে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মুজিবুর রহমান সুমন নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার বিকেলে রামগড় উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মোহাম্মদ ইখতিয়ার উদ্দিন আরাফাত সরেজমিনে গিয়ে এই জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা গেছে, ইজারা গ্রহণ ব্যতিত অবৈধভাবে লামকু ছড়া থেকে বালু উত্তোলন এবং কালভার্টের এক কিলোমিটারের মধ্যে বালু উত্তোলন করার অপরাধে বাংলাদেশ বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর আওতায় অভিযুক্ত ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রামগড় উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মোহাম্মদ ইখতিয়ার উদ্দিন আরাফাত বলেন, অনুমতি ব্যতিত বালু উত্তোলন আইনত দণ্ডনীয় অপরাধ, আর এই অপরাধ প্রমাণিত হওয়ায় অপরাধী ব্যক্তিকে জরিমানা করা হয়েছে। উপজেলার সর্বত্র অবৈধভাবে পাহাড় কাটা ও বালু উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net