1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হালদায় মরে ভেসে উঠলো১০কেজি ওজনের আরো একটি কাতলা মাছ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সরকারের নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যের সার বিক্রি করায় ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-কে ১০টি নতুন বাস উপহার দিচ্ছে জসিম উদ্দিন ফাউন্ডেশন নোয়াখালীর বসুরহাট পৌরসভা ছাত্রদলের নবগঠিত  কমিটি নিয়ে অভিযোগ,পুনর্গঠনের দাবি দাবিতে মিছিল  মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর হাইকোর্টের রায়ে নুসরাতের মায়ের সন্তোষ, পরিবারের নিরাপত্তা দাবি ফেনী পরশুরামে মাদক দিয়ে রাকিব নামে এক যুবকে পাসানোর চেষ্টা ভারতের হাসপাতালে আগুন, প্রাণ গেল ৩ নবজাতকের মার্কিন নিষেধাজ্ঞার অপেক্ষায় বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম ইমরান খানের চিকিৎসার দাবিতে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে গাভাস্কার-কপিলদের চিঠি নোয়াখালীর সেনবাগে গরুর ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু 

হালদায় মরে ভেসে উঠলো১০কেজি ওজনের আরো একটি কাতলা মাছ

শাহাদাত হোসেন, রাউজান(চট্টগ্রাম) প্রতিনিধি॥
  • আপডেট টাইম : বুধবার, ১০ আগস্ট, ২০২২
  • ৪১৭ বার

বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ প্রাকৃতি মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে আবারো একটি বড় কাতলা মা মাছ মরে ভেসে উঠেছে।গতকাল ১০ আগস্ট বুধবার সকালে পচঁনধরা মাছটি হালদা নদীর মোবারকখীল জামতল এলাকার শাখা খাল থেকে উদ্ধার করে মাটি চাপা দিয়েছে হালদায় প্রকল্প নিয়ে কাজে নিয়োজিত এনজিও সংস্থা আইডিএফ এর কর্মকর্তারা।এর আগে গত ২৫ ও ২৬ জুলাই এই নদীতে মরে ভেসে উঠেছিল আরো তিনটি কাতলা মাছ। মরে ভেসে উঠা প্রতিটি মাছের ওজন ৯ থেকে ১২ কেজি।হালদার গবেষকরা মনে করছেন পানি দুষণ ও বিষক্রিয়ার কারণে মাছ গুলোর মৃত্যুর কারণ হতে পারে।হালদা নিয়ে গবেষণা করা গবেষক ড. মো. শফিকুল ইসলাম বলেন, হালদা নদী থেকে উদ্ধার করা মৃত ব্রুড কাতলা মাছটি পঁচে গিয়ে একটি চোখ ভেতরে ডুকে যায় ও অন্য চোখটি বিচ্ছিন্ন হয়ে দূর্গন্ধ যুক্ত ছিল।কিছুদিন আগে মাছটি মারা গিয়ে পঁচে যায়।

অবৈধভাবে ব্যবহ্নত জাল বা বড়শিতে আটকিয়ে মাছটির মৃত্যু হয়। এভাবে মা মাছের মৃত্যু হালদা বাস্তুতন্ত্রের জন্য অশনিসংকেত। হালদা বাস্তুতন্ত্রকে মাছের নিরাপদ আবাসস্থল করতে প্রশাসনের পাশাপাশি সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।আইডিএফ এর প্রকল্প ও হ্যাচারী পরিচালক আবদুল্লাহ আন নুর জানিয়েছেন গতকাল সকালে মরে ভেসে উঠা পঁচনধরা মাছটির ১০ কেজি ৭০০ গ্রাম ওজনের।উদ্ধার করা মাছটি হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা শহিদুল আলমের পরামর্শে মাটিতে পুতে ফেলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net