1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ঢাকা জেলা শিল্প অঞ্চল কমিটির - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বাবা-মা দুজনই নেই, অনিশ্চিত ভবিষ্যৎ ১০ বছরের সুরাইয়ার মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিনে হাটহাজারী বিএনপির দোয়া মাহফিল রোটারি ক্লাব অব কুমিল্লা মিড টাউনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি জশনে জুলুসে ঈদে-মিলাদুন্নবী চন্দনাইশে পবিত্র রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে র‌্যালি মাগুরার শ্রীপুরে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত  চট্টগ্রামের সাতকানিয়ায় জামায়াতের কর্মী শিক্ষা শিবির দেশ ও মানুষের কল্যাণে কাজের আহ্বান: এমপি শাহজাহান চৌধুরী  মাগুরায় বিভিন্ন প্রকল্পের চেক বিতরণ করলেন মন্ত্রী নিতাই রায় চৌধুরী  মাগুরায় নির্বাচনী গণসংযোগ ও মসজিদের উন্নয়ন প্রকল্পের রড হস্থান্তর  কবি কাজী কাদের নওয়াজের বাড়ি প্রাঙ্গণে সবুজ আন্দোলনের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ঢাকা জেলা শিল্প অঞ্চল কমিটির

বিশেষ প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : বুধবার, ১০ আগস্ট, ২০২২
  • ৩৭১ বার

সভাপতি,অরবিন্দু বেপারী(বিন্দু) জ্বালানী তেলের দাম মূল্য বৃদ্ধি প্রতিবাদ ও তিব্র ক্ষোভ জানিয়েছেন।

অবিশ্বাস্য ও অকল্পনীয়ভাবে বিইআরসিকে এড়িয়ে চোরাগোপ্তা কায়দায় জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি করা হয়েছে।

আইএমএফকে খুশী করতে জ্বালানির মূল্য বৃদ্ধির গণবিরোধী সিদ্ধান্ত শ্রমিকশ্রেনী মেহনতি জনতা মেনে নেবেনা।

মেহনতি জনতার কাছে জবাবদিহীতা না থাকায় চরম স্বেচ্ছাচারীভাবে জ্বালানির মুল্যবৃদ্ধি করা হয়েছে। এতে করে কলকারখানা সহ সকল শ্রমিকশ্রেনী নিম্ন আয়ের মানুষের উপর চরম বিপর্যয় নেমে এসেছে।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির,ঢাকা জেলা শিল্পাঞ্চল কমিটির সভাপতি অরবিন্দু বেপারী(বিন্দু)আজ গণমাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে আকস্মিকভাবে সকল ধরনের জ্বালানি তেলের মূল্য অস্বাভাবিক বৃদ্ধির সরকারি পদক্ষেপকে “অবিশ্বাস্য ও অকল্পনীয়” হিসাবে আখ্যায়িত করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং বলেছেন এটা চরম ভোগান্তিতে থাকা শ্রমিক শ্রেনীর মেহনতি জনতার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার সামিল। এই সিদ্ধান্ত দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধগতিতে নাকাল দেশের মানুষের উপর নতুন করে অকল্পনীয় গজব চাপিয়ে দেবে। জ্বালানী তেলের মূল্য বৃদ্ধি হওয়ার কারনে গনপরিবহনে ভাড়া নৈরাজ্য সৃষ্টি হয়েছে প্রত্যেক শিল্প এলাকায় শ্রমিকদের যাতায়াতে চরমবিপর্যয় নেমে এসেছে।

আইএমএফ এর ঋণ পেতে তাদেরকে খুশী করতে যেয়ে শ্রমিক শ্রেনীর মেহনতি জনতার উপর জ্বালানি তেলের আকস্মিক মূল্যবৃদ্ধির এই হটকারী সিদ্ধান্ত দেশবাসী কোনভাবেই মেনে নেবে না।

তিনি ক্ষোভের সাথে উল্লেখ করেন, বিইআরসি গণশুনানির প্রচলিত পদ্ধতিকে পাশ কাটিয়ে চোরাগোপ্তা কায়দায় ডিজেল,কেরোসিন পেট্রোল ও অকটেনের মূল্যবৃদ্ধির ঘোষণা দেওয়া হয়েছে। সরকারি এই সিদ্ধান্তের মারাত্মক অভিঘাত পড়বে প্রতিটি ঘরে ঘরে এবং জাতীয় অর্থনীতিতে। এর ফলে শিল্প,কৃষি পরিবহনসহ অর্থনীতির প্রতিটি খাত বিপর্যয়ের সম্মুখীন হবে। নতুন করে কয়েক কোটি মানুষ দারিদ্র্য সীমার নীচে নেমে যাবে।

তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে ব্যারেল প্রতি তেলের দাম ৯৪ ডলারে নেমে আসা ও খাদ্যশষ্যের দাম যখন কমতে শুরু করেছে তখন জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির এই সিদ্ধান্ত কোনভাবেই গ্রহনযোগ্য নয়।তিনি বলেন, গত কয়েক বছরে বিপিসি ৫০ হাজার কোটি টাকা মুনাফা করেছে। এর একটি বড় অংশ সরকারি কোষাগারে জমা হয়েছে। এই টাকা থেকে এখন প্রয়োজনে জ্বালানি খাতে ভর্তুকি দেওয়ার সুযোগ রয়েছে। তিনি বলেন, আইএমএফ এর লোন পেতে জ্বালানি খাতে ভর্তুকি তুলে দিয়ে সরকার এখন শ্রমিক শ্রেনীর মেহনতি জনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। জনগণের কাছে জবাবদিহীতা না থাকায় সরকার চরম স্বেচ্ছাচারী পন্থায় এই সিদ্ধান্ত নিয়েছে।

তিনি অনতিবিলম্বে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির এই হটকারী ও গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করার দাবি জানিয়েছেন।

একই সাথে তিনি সরকারের এই অন্যায় সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হতে শ্রমিক শ্রেনীর মেহনতি জনতার প্রতি আহবান জানিয়েছেন। তিনি তিব্র ক্ষোভ জানিয়ে হুসিয়ারী করে সরকারকে উল্লেখ করে বলে যদি সোজা পথে না হাটেন তাহলে দেশের শ্রমিক জনতা সোজা পথে হাটাতে শেখাবে,এমনকি সরকারকে বাধ্য করবে ক্ষমতাচ্যুত করতে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net