1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাজবাড়ীতে পদ্মায় বালু উত্তোলনকালে হামলায় আনোয়ার মিয়া গুলিবৃদ্ধ। - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
অতিরিক্ত মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রি : ভ্রাম্যমাণ আদালতের জরিমানা কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা-ভাঙচুর মা‌টিরাঙ্গায় চতুর্থ শ্রেনির শিক্ষার্থীকে ধর্ষণ হাটহাজারী এনসিপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ডিআইজি-অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর কুমিল্লায় নিত্যপণ্যের বাজারে ভোক্তা অধিকারের অভিযান: ৬ প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা এনসিটি এবং সিসিটি ১৫ বছর মেয়াদে বিদেশী অপারেটরকে পরিচালনার দায়িত্ব দেওয়ার প্রতিবাদে স্কপ চট্টগ্রামের মানববন্ধন হাজী আব্দুল মালেক ভূঁইয়ার মৃত্যুবার্ষিকীতে বিশেষ দোয়া অনুষ্ঠিত

রাজবাড়ীতে পদ্মায় বালু উত্তোলনকালে হামলায় আনোয়ার মিয়া গুলিবৃদ্ধ।

নেহাল আহমেদ।রাজবাড়ী।
  • আপডেট টাইম : বুধবার, ১০ আগস্ট, ২০২২
  • ২৮৭ বার

রাজবাড়ীর পদ্মা নদীতে খননযন্ত্র দিয়ে বালু উত্তোলনের সময় দূর্বত্তদের গুলিতে আনোয়ার মিয়া (৪২) নামে একব্যাক্তি গুলিবিদ্ধ হয়েছেন। আহত অবস্থায় তাকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার দুপুরে সদর উপজেলার মিজানপুর ইউপির চর নৌশনদ্দী ও চর জাজিরিয়া এলাকার পদ্মা নদীতে এ ঘটনা ঘটে।
মাথায় গুলিবৃদ্ধ আনোয়ার মিয়া মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার বাবুশিয়া গ্রামের রফিক মিয়ার ছেলে। তিনি এখানে ড্রেজারশ্রমিক হিসেবে কাজ করতেন।

হাসপাতালে চিকিৎসাধীন গুলিবিদ্ধ আনোয়ার হোসেন জানান, রাজবাড়ী সদর উপজেলার চরজাজিরা চরে বালু উত্তোলনের সময় দুপুর সাড়ে ১২টার দিকে পাবনার দিক থেকে একটি স্পীড বোট যোগে ৫/৬জন দূর্বত্ত এসে তাদের লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। এ সময় তার মাথার পিছনে গুলি লাগে। পরবর্তীতে আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি আজম মন্ডলের ইংলিশ ড্রেজারের শ্রমিক হিসেবে কাজ করেন।
আতাউর নামে এক ব্যাক্তি বলেন, তাদের কাটারে পাবনার দিক থেকে দূর্বৃত্তরা এসে গুলি করেছে শুনে মিজানপুরের মহাদেবপুর প্রাইমারি স্কুলের কাছ থেকে গুলিবৃদ্ধ অবস্থায় আনোয়ারকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন।
সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক কনা বলেন, প্রাথমিক চিকিৎসা দিয়ে গুলিবৃদ্ধ ব্যাক্তিকে ওয়ার্ডে পাঠানো হয়েছে। এবং রোগীর অবস্থা ভাল। তারপরও সব সময় তদারকি করা হচ্ছে। এবং সিনিয়র চিকিৎসকের পরামর্শে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

রাজবাড়ী সদর থানার ওসি শাহাদাত হোসেন বলেন, ঘটনা পাবনার মধ্যে। আর বিষয়ে এখন পর্যন্ত অভিযোগ পান নাই।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net