1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁওতে ডাক্তারের ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশ থানা পুলিশের অভিযানে চোলাই মদ সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার নোয়াখালীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে বিএনসিসি কুমিল্লা রিজিওনের সদস্যদের প্রশিক্ষণ প্রদান  আনোয়ারায় ভোজনবাড়ী রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা  সরকার আমার সাথে মনে হয় নাটক করতেছে– মাগুরায় ক্ষুব্ধ আছিয়ার মা আয়েশা বেগম নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি শিশু আছিয়া হত্যা: হাইকোর্টের রায় পেছালো শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ নতুন দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন এমপি সরকারের নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যের সার বিক্রি করায় ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-কে ১০টি নতুন বাস উপহার দিচ্ছে জসিম উদ্দিন ফাউন্ডেশন

ঈদগাঁওতে ডাক্তারের ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যু

সেলিম উদ্দীন,ঈদগাঁও।
  • আপডেট টাইম : শনিবার, ১৩ আগস্ট, ২০২২
  • ৩৭২ বার

কক্সবাজারের ঈদগাঁওতে ডাক্তারের ভুল চিকিৎসায় এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। সংগঠিত ঘটনায় নবজাতকের স্বজনদের মাঝে তীব্র উত্তেজনা বিরাজ করছে।

গত শুক্রবার ঈদগাহ মডেল হাসপাতাল এন্ড ডায়াবেটিস কেয়ার সেন্টারে এ ঘটনা ঘটে।।

জানা গেছে, উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের পশ্চিম ইউছুপেরখীল এলাকার দুবাই প্রবাসী তাজুল ইসলাম মিন্টুর স্ত্রী পারেচা আক্তার লাকির (৩০) তীব্র প্রসব বেদনা উঠলে তাকে সকাল সাড়ে দশটার দিকে ওই হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালের গাইনি ও প্রসূতি বিভাগের চিকিৎসক, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ গাজী সাঈদা ইয়াছমিন পলির তত্ত্বাবধানে তার চিকিৎসা কার্যক্রম চলে।

একপর্যায়ে মহিলাকে ডেলিভারি ওয়ার্ডে নিয়ে গিয়ে কর্তব্যরত চিকিৎসক টেনে হেঁচড়ে নবজাতককে গুরুতর আহত করে বাচ্চা প্রসব করে।

রোগীর স্বজনরা জানান, কর্তব্যরত মহিলা ডাঃ টেনে হেঁচড়ে বাচ্চা প্রসব করালে নবজাতকের শরীরে বিভিন্ন স্থানে জখম প্রাপ্ত হয়। ভূমিষ্ঠের আধঘন্টা পর ছেলে শিশুটি মারা যায়। অসুস্থ মাকে চিকিৎসা দেয়া হয়।

প্রসূতি নারী সদরের চৌফলদণ্ডী ইউনিয়নের খামার পাড়ার ব্যবসায়ী নুরুল আজিমের মেয়ে। মৃত্যুর খবর উপস্থিত স্বজনদের মাঝে পৌঁছালে তাদের মাঝে ক্ষোভ বিরাজ করে।

নবজাতকের আত্মীয় মাইনুদ্দিন জানান, প্রসূতি মহিলাটি বারবার সিজার করার কথা বললেও কর্মরত ডাক্তার তা কর্ণপাত করেননি। বাচ্চা প্রসবের সময় টেনে হেঁচড়ে দ্রুত বের করতে চাওয়ায় নবজাতকটিকে অকালে মৃত্যুবরণ করতে হলো।ঘটনার পর পর কর্মরত মহিলা ডাক্তার নিজ চেম্বার ত্যাগ করে চলে যান।

খবর পেয়ে হাসপাতালের উদ্যোক্তা ও ব্যবস্থাপনা পরিচালক ডাঃ মোঃ ইউছুপ আলী উপস্থিত স্বজনদের কাছে অনাকাঙ্ক্ষিত এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net