1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চট্টগ্রাম -কক্সবাজার মহাসড়কে চলন্ত বাস ছিটকে ব্রিজের নিচে, আহত ১৪ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নাঙ্গলকোট প্রেসক্লাবে প্রতিষ্ঠার ৩৭ বর্ষপূর্তি মিলনমেলায় সাংবাদিকদের ঐক্যের বার্তা গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স অ্যাওয়ার্ড-২৬ পাচ্ছেন ৬ বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান খাগড়াছড়ির গুইমারায় অস্ত্রের মুখে শ্রমিকদের জিম্মি করে মারধর গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা

চট্টগ্রাম -কক্সবাজার মহাসড়কে চলন্ত বাস ছিটকে ব্রিজের নিচে, আহত ১৪

সাতকানিয়া প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ১৫ আগস্ট, ২০২২
  • ৩০৪ বার

চট্টগ্রাম -কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ায় একটি চলন্ত বাস নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে ব্রিজের নিচে পড়েছে। এতে অন্তত বাসের ১৪ জন যাত্রী আহত হয়েছে।
দুর্ঘটনার খবর পেয়ে সাতকানিয়া ফায়ার সার্ভিসের দমকল কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন।সোমবার (১৫ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় সাতকানিয়া নয়াখাল তেমুহনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সাতকানিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার এস.এম হুমায়ুন কার্ণায়েন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

দুর্ঘটনায় আহতরা হলেন, আল আমিন (২১), হালিমা বেগম (১৬), শারমিন আক্তার (২৫), একরাম (৩২), মুহাম্মদ নাসির উদ্দিন (২৭), মোহাম্মদ আব্দুল্লাহ (১২), মুহাম্মদ সরওয়ার কামাল (৩৫), আবুল হাশেম (৪৫), জেসমিন আক্তার (৩৫), মুহাম্মদ জায়াদ (৫), ফরিদা আক্তার (১৭), মাহমুদা খাতুন (৬০) ও হাসান নুর(১৮)।

সাতকানিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার এস.এম হুমায়ুন কার্ণায়েন বলেন আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে গাড়ির ভেতর থেকে আহত অবস্থায় ১৪ জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে প্রেরণ করেছি। এ সময় সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে গেলে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।
বিষয়টি নিশ্চিত করে দোহাজারী হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের উদ্ধার ও যান চলাচল স্বাভাবিক করেছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net