1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শিশু নির্যাতনের সাক্ষী হওয়ায় মারধরের শিকার কিশোর - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিনে হাটহাজারী বিএনপির দোয়া মাহফিল রোটারি ক্লাব অব কুমিল্লা মিড টাউনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি জশনে জুলুসে ঈদে-মিলাদুন্নবী চন্দনাইশে পবিত্র রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে র‌্যালি মাগুরার শ্রীপুরে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত  চট্টগ্রামের সাতকানিয়ায় জামায়াতের কর্মী শিক্ষা শিবির দেশ ও মানুষের কল্যাণে কাজের আহ্বান: এমপি শাহজাহান চৌধুরী  মাগুরায় বিভিন্ন প্রকল্পের চেক বিতরণ করলেন মন্ত্রী নিতাই রায় চৌধুরী  মাগুরায় নির্বাচনী গণসংযোগ ও মসজিদের উন্নয়ন প্রকল্পের রড হস্থান্তর  কবি কাজী কাদের নওয়াজের বাড়ি প্রাঙ্গণে সবুজ আন্দোলনের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার

শিশু নির্যাতনের সাক্ষী হওয়ায় মারধরের শিকার কিশোর

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২
  • ৪৫৫ বার

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় শিশু নির্যাতনের সাক্ষী হওয়ায় মারধরের শিকার হয়েছে হযরত আলী(১৬) নামে এক কিশোর। এই ঘটনায় আজ মঙ্গলবার কিশোর হযরত আলী বাদী হয়ে শ্রীনগর থানায় একটি লিখিত অভিযোগ করেন। গত সোমবার রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার বাগড়া ইউনিয়নের কাজির কান্দি গ্রামে দীন ইসলামের বাড়িতে এই মারধরের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ইসমত তারা বলেন, লতিফ শেখের ছেলে রাজিব শেখ ও সজীব শেখ, মোবারক শেখের ছেলে দিলু শেখ, তার স্ত্রী মিনু বেগমসহ বহিরাগত ৪/৫ নজরুল শেখের ছেলে হযরত আলীকে মারধর করছে। আমি তাকে ছাড়িয়ে আনতে গেলে তারা আমাকেও মারধোর করে। এসময় আমার গলায় থাকা ১ ভরি স্বর্ণের চেইন ছিড়ে নিয়ে যায়।

ভুক্তভোগী হযরত আলী বলেন, জাফর মির্ধা ছেলে ইমরান মির্ধা (১০)কে সন্ধ্যার দিকে দেলু শেখ মারধর করে। এ ঘটনা আমি ও আমার চাচাতো ভাই নাহিদ শেখ দেখে প্রতিবাদ করে বলি আপনারাও ওকে মারতেছেন কেন? এ ব্যাপার জানাজানি হলে তারা আমার ওপরে হামলা করে। আমি বাদি হয়ে শ্রীনগর থানায় একটি লিখিত অভিযোগ করেছি।

এ বিষয়ে অভিযুক্ত রাজিবের বক্তব্য আনতে তার বাড়িতে গেলে সেখানে কাউকে পাওয়া যায়নি।

দিলু শেখের স্ত্রী মিনু বেগম বলেন, আমার স্বামী বাজার থেকে আসতেছিল তখন একজন বলে আমার ছেলেকে কে জেন মারধর করছে। এই কথা শুনে আমার স্বামী ঘটনাস্থলে যায় কিন্তু সে কাউকে মারধর করেনি।

শ্রীনগর থানার ওসি আমিনুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি বিষয়টি তদন্ত চলছে। ঘটনা সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net