ঢাকা   ০৭:২৬:৩৯ এএম, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে মাদ্রাসার ক্রীড়া-সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ রাঙ্গাবালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু,পরিবারের দাবি হত্যা  আনোয়ারায যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ইরা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন লাকসাম যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল  মাগুরার শ্রীপুরে বরিশাট ঈদগাহের বিভিন্ন উন্নয়ন মূলক কাজের আনুষ্ঠানিক উদ্বোধন  জাপান সফর শেষে দেশে  ফিরেছেন প্রধানমন্ত্রী চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী

সাংবাদিক আক্তার হোসেনের মৃত্যু বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত!

শ্রীপুর( গাজীপুর) থেকে ফজলে মমিনঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২
  • ৪১৪ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

দৈনিক জনতা পত্রিকার গাজীপুরের শ্রীপুর উপজেলা প্রতিনিধি আক্তার হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শুক্রবার (১৯ আগস্ট) বাদ আছর শ্রীপুর প্রেসক্লাব ১৯৯০ এর অস্থায়ী কার্যালয়ে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় শ্রীপুরের ব্যাবসায়ী ও প্রয়াত সাংবাদিক আক্তার হোসেনের স্বজনদের উপস্থিতিতে দোয়া পরিচালনা করেন থানা মসজিদের পেশ ইমাম আলহাজ্ব মাওলানা মো. নজরুল ইসলাম। দোয়ার মাহফিলে প্রয়াত সাংবাদিক আক্তার হোসেনসহ শ্রীপুরের প্রয়াত সব সাংবাদিকদের আত্নার মাগফেরাত কামনা করা হয়েছে।

সাংবাদিক ফজলে মমিন আকন্দের আয়োজনে শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইত্তেফাক পত্রিকার সংবাদদাতা এমএম ফারুকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দৈনিক নয়াদিগন্ত এর প্রতিনিধি আবুল কালাম আজাদের সঞ্চালনায় মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- দৈনিক সময়ের কাগজ এর প্রতিনিধি ইকবাল, দৈনিক আমার সময় এর প্রতিনিধি আফছার আহমেদ, দৈনিক তৃতীয় মাত্রার প্রতিনিধি আরিফ মন্ডল, দৈনিক বাংলাদেশ সমাচার এর প্রতিনিধি ফুয়াদ মন্ডল, দৈনিক মুক্ত খবরের স্টাফ রিপোর্টার আরিফ প্রধান।
উল্লেখ্য ,মরহুম আক্তার হোসেন সাংবাদিকতায় তার বর্ণাঢ্য কর্মজীবনে দৈনিক জনতা পত্রিকার শ্রীপুর উপজেলা প্রতিনিধির দ্বায়িত্বে কর্মরত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি