1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁও জেলা মুদ্রণশিল্প মালিক সমিতির নতুন কমিটি গঠন ! - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
গুম-খুন-বিচারবহির্ভূত হত্যার শিকার ব্যক্তিদের জন্য অধিদপ্তর হচ্ছে চান্দগাঁও মাছের পোনা অবমুক্ত করলেন এমপি এরশাদ উল্লাহ রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে দরগাহ মাজার জাতীয় সমন্বয় কমিটির অভিনন্দন! আগামী দিনে সমাজের নেতৃত্ব শিক্ষার্থীদের দিতে হবে: এশরাদ উল্লাহ নবীগঞ্জে প্রাথমিক বিদ্যালয় চলাকালীন সময়ে প্রধান শিক্ষকের কোচিং ও পরীক্ষার ফি আদায়  মাগুরায় মাদক সেবনের অপরাধে নিতাই সরকারকে ৩ মাসের কারাদন্ড প্রদান পুঁজিবাজারে সূচকের বড় পতন সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর পিংক বাসে ই-টিকিটিং চালু, যেভাবে টিকিট কাটবেন সমাজকে ধ্বংস করে দেয় যে ৪ গুনাহ

ঠাকুরগাঁও জেলা মুদ্রণশিল্প মালিক সমিতির নতুন কমিটি গঠন !

মোঃ মজিবর রহমান শেখ,,
  • আপডেট টাইম : বুধবার, ২৪ আগস্ট, ২০২২
  • ৩৪৩ বার

ঠাকুরগাঁও জেলায় প্রিন্টিং প্রেস মালিকদের উদ্যোগে শহরের টিএফসি রেস্টুরেন্টে দ্বিতীয় মেয়াদে ঠাকুরগাঁও জেলা মুদ্রণ শিল্প মালিক সমিতি দ্বিতীয় মেয়াদে গঠন করা হয়। ২৩ আগষ্ট মঙ্গলবার সন্ধ্যায় আয়োজিত এই সভায় ঠাকুরগাঁও জেলায় অর্ধশতাধিক প্রিন্টিং প্রেস ও মুদ্রণ শিল্প মালিকদের উপস্থিতিতে প্রধান উপদেষ্টা পূর্বাশা অফসেট কালার প্রেসের প্রোপ্রাইটর মো.আব্দুল মান্নানের সভাপতিত্বে কমিটির দ্বিতীয় মেয়াদে দুই বছরের জন্য পুনরায় নতুন কমিটি গঠন করা হয়।
নন্দন অফসেট প্রেসের প্রোপ্রাইটর মো.সফিউল ইসলামকে সভাপতি এবং লেখনী সম্ভার অফসেট প্রেসের প্রোপ্রাইটর গোলাম সারোয়ার সম্রাটকে সাধারণ সম্পাদক করে এগারো সদস্য বিশিষ্ট কমিটি সর্বসম্মতিক্রমে গঠন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন নতুন কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য সততা অফসেট প্রেসের প্রোপ্রাইটর মো.মমতাজ উদ্দীন ও শাপলা অফসেট প্রেসের প্রোপ্রাইটর মো.সৈয়দ মোহাদ্দেস সেলিম। নতুন কমিটির অন্যান্যদের মধ্যে নির্বাচিত হন সাংগঠনিক সম্পাদক পদে পূর্বাশা সিটিপির পরিচালক মো.তরিকুল ইসলাম,প্রচার ও প্রকাশনা পদে রাজিয়া অফসেট প্রেসের প্রোপ্রাইটর সম্পাদক মীর শাহাদত হোসেন,কোষাধ্যক্ষ পদে ছানোয়ার প্রিন্টার্স-এর প্রোপ্রাইটর ছানোয়ার হোসেন। এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে স্বরলিপি ডিজিটাল প্যানার পরিচালক শাহাজাহান,সাঈদ অফসেট প্রেসের পরিচালক জগদীশ চন্দ্র রায়,বর্ণ কালার প্রেসের পরিচালক আমজাদ হোসেন,মা সিটিপির পরিচালক মো.সালাম,এবং ডিজিটাল আর্ট লাইন-এর পরিচালক উদয় রায়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net