1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সাতকানিয়ায় যুবলীগ কর্মীকে কুপিয়ে আহত করার অভিযোগ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স অ্যাওয়ার্ড-২৬ পাচ্ছেন ৬ বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান খাগড়াছড়ির গুইমারায় অস্ত্রের মুখে শ্রমিকদের জিম্মি করে মারধর গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত

সাতকানিয়ায় যুবলীগ কর্মীকে কুপিয়ে আহত করার অভিযোগ

সাতকানিয়া প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২
  • ৩১৬ বার

সাতকানিয়ায় মোহাম্মদ রিয়াজ উদ্দিন (২১) নামের এক যুবলীগ কর্মীকে কুপিয়ে ও পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। (২৩ আগস্ট) মঙ্গলবার রাতে সাতকানিয়ার জনার কেঁওচিয়া গ্রামের হাজেরা মেম্বারের বাড়ি এলাকায় আধিপত্য বিস্তারের এ এ ঘটনা ঘটে।

আহত মোহাম্মদ রিয়াজ উদ্দিন ওই এলাকার মোহাম্মদ দুলালের ছেলে এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক যুগ্নসম্পাদক মো. আমিনুল ইসলামের অনুসারী হিসেবে পরিচিত।

জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ১১ টার দিকে যুবলীগ কর্মী রিয়াজ উদ্দিন তাঁর বাড়ির সামনে মোবাইলে গেইম খেলার সময় কয়েকজন যুবক এসে তাঁকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে চলে যান। পরে রিয়াজ উদ্দিনের স্বজন ও প্রতিবেশিরা এসে তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করে।

এব্যাপারে যোগাযোগ করা হলে দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক যুগ্নসম্পাদক মো. আমিনুল ইসলাম বলেন, রিয়াজ উদ্দিন স্থানীয় যুবলীগের কর্মী। এলাকায় আধিপত্য বিস্তারের জের ধরে উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আলীর লোকজন তাঁকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে পালিয়ে গেছেন।

সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আলী বলেন, রিয়াজ উদ্দিন এলাকায় খারাপ প্রকৃতির ছেলে হিসেবে পরিচিত। তাঁকে আহত করার ঘটনায় আমাদের কোনো সম্পৃক্ততা নেই। কারা এ ঘটনা ঘটিয়েছে তাও জানি না।

সাতকানিয়া থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম বলেন, ওই এলাকায় ছাত্রলীগের মধ্যে দলাদলি ছিল। তবে ওই ঘটনায় কারা জড়িত তদন্ত করার আগে বলা যাচ্ছে না। এ ঘটনায় থানায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তারপরও পুলিশ ঘটনাস্থল পরিদর্শনসহ প্রাথমিকভাবে তদন্ত শুরু করেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net