1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চন্দনাইশে মৌলভীবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন। - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ৩১ মে ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সোনারগাঁ উপজেলায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে সিয়াম নামে যুবক গ্রেপ্তার মাগুরায় ড. আলী আফজালের সংবর্ধনা প্রদান ও ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত  চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের কোনো অভয়ারণ্য থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ফটিকছড়িতে রেনেসাঁ’র উদ্যোগে ফ্রী চিকিৎসাসেবা পেলেন ১২শ’ মানুষ কানেক্ট বাংলাদেশ গ্লোবাল (ইউকে) এর উদ্যোগে বাংলাদেশের বিভিন্ন জেলায় কোরবানির মাংস বিতরণ কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থাকবে : বিদ্যুৎ বিভাগ মাগুরায় নতুন কুড়ি স্বর্ণপদক জয়ী অ্যাথলেট ইয়াসমিনকে শ্রীপুরে জমকালো সংবর্ধনা কক্সবাজারের ঈদগাঁওয়ে ১০টি চোরাই গরু ও ট্রাকসহ চালক গ্রেফতার

চন্দনাইশে মৌলভীবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন।

চন্দনাইশ(চট্টগ্রাম)প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : বুধবার, ৩১ আগস্ট, ২০২২
  • ৩৫৩ বার

চট্টগ্রাম চন্দনাইশে বরকল মৌলভীবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন ২০২২ এ ১১টি পদের মধ্যে ৩টি পদে সরাসরি ভোটে আবদুল্লাহ আল নোমান (ঘোড়া) ৭১ ভোট পেয়ে সভাপতি, মো. সরোয়ার উদ্দিন(দেওয়াল ঘড়ি) ৮৬ ভোট পেয়ে সাধারণ সম্পাদক, টিংকু ধর (বাঘ) ৮৬ ভোট পেয়ে সহ- সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গতকাল ৩১ আগস্ট সকাল ৯টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট চলাকালে ১৩৪ জন ব্যবসায়ীর মধ্যে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সভাপতি পদে নিকটতম প্রতিদ্বন্দ্বি মো. জানে আলম সাইফু (আনারস) পেয়েছেন ৬৩ ভোট, সাধারণ সম্পাদক পদে নিকটতম প্রতিদ্বন্দ্বি মো. কামাল উদ্দিন চৌধুরী (চেয়ার) পেয়েছেন ৪০ ভোট, মো. মফিজুল ইসলাম (উড়োজাহাজ) পেয়েছেন ৮ ভোট, সহ- সাধারণ সম্পাদক পদে নিকটতম প্রতিদ্বন্দ্বি মো. ফজলুল হক খান(কম্পিউটার) পেয়েছেন ৪৭ ভোট।

তাছাড়া সহ- সভাপতি মো. আবদুর রশিদ, সাংগঠনিক সম্পাদক মো. শাহাদাত হোসেন সুমন, অর্থ সম্পাদক দেবাশীষ ধর, সহ- অর্থ সম্পাদক মুহাম্মদ জমির হোসেন, দপ্তর সম্পাদক মো. শরিফ উদ্দীন, প্রচার সম্পাদক মো. মফিজুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক মুহাম্মদ সাইফুদ্দীন, সদস্য মুহাম্মদ শাহেদুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ২ বছরের জন্য নির্বাচিত এ কমিটি গঠন কল্পে জাহাঙ্গীর আলম বাবুলকে প্রধান নির্বাচন কমিশনার, মুহাম্মদ আবদুল মুবিনকে রিটার্নিং অফিসার, মো. মুহিন তারেককে সহকারী রিটানিং অফিসার করে নির্বাচন পরিচালনা করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net