1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পার্কভিউ হসপিটালে ইকো ওয়ার্কশপ প্রোগ্রাম অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীনগরে কৃষি উন্নয়নে দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হাটহাজারী বালিকা স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ২ মাসের সেরা পারফরমেন্স ঈদগাঁও থানার ওসি সিফাত পুরস্কৃত ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন মাগুরার শ্রীপুরে প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে পল্লী প্রাণি চিকিৎসকদের নিয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত  প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত  চন্দনাইশে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জসিম উদ্দিন আহমেদ এমপি  চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন চন্দনাইশ চামুদরিয়া খালে ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত 

পার্কভিউ হসপিটালে ইকো ওয়ার্কশপ প্রোগ্রাম অনুষ্ঠিত

কে এম ইউসুফ ::
  • আপডেট টাইম : বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২
  • ২৬৬ বার

চট্টগ্রামে হৃদরোগ চিকিৎসার নতুন দিগন্ত উন্মোচনে পার্কভিউ হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক লিমিটেডের কনফারেন্স অডিটোরিয়ামে দুই দিনব্যাপী ‘ইকো ওয়ার্কশপ’ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

গত ৪ ও ৫ সেপ্টেম্বর ভারতের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ শান্তনু সেনগুপ্ত মুল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন এই ওয়ার্কশপে। পার্কভিউ হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ এটিএম রেজাউল করিম এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই ওয়ার্কমপে মডারেটর হিসেবে ছিলেন কার্ডিওলজিস্ট ডাঃ এম.এম. আলম সাদী।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক ডাঃ এটিএম রেজাউল করিম বলেন- চট্টগ্রামের হৃদরোগ চিকিৎসার মানোন্নয়নে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি এবং এরই ধারাবাহিকতায় পার্কভিউ হসপিটালে শীঘ্রই সংযোজিত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের ক্যাথ ল্যাব।

হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার শান্তনু সেন গুপ্ত এতে মূল বক্তব্য উপস্থাপন করেন। তিনি বলেন, “রোগভিত্তিক গবেষণার মাধ্যমে হৃদরোগ ব্যবস্থাপনায় বাংলাদেশে আরো গতি নিয়ে আসতে হবে। ”

উদ্বোধনী দিনে ছিলো নবোলজি এন্ড চেম্বার কোয়ান্টিফিকেশন, লাইভ সেশন, লেফ্ট ভেন্ট্রিকুলার ফাংশন এসেসমেন্ট, লাইভ সেশন, রাইট ভেন্ট্রিকুলার ফাংশন এসেসমেন্ট, লাইভ সেশন, মাইট্রাল ভাল্ব ডিজিজ, লাইভ সেশন এবং প্রশ্নোত্তর পর্ব ইত্যাদি।

প্রোগ্রামের দ্বিতীয় দিনে সেশনের প্রথমে ছিল ইভ্যালুয়েশন অফ এওরটিক ভালবিওলার ডিজিজ এন্ড লাইভ সেশন। টি ব্রেকের পর দ্বিতীয় সেশনে ছিল ইভালুয়েশন অফ হেমোডাইনামিক্স এন্ড লাইভ সেশন। এরপর ছিলো ইভালুয়েশন অফ শান্ট এনোমালি/ইসেমিক কার্ডিওমায়োপ্যাথি এন্ড লাইভ সেশন , স্পেশাল কেইস লাইভ সেশন এবং প্রশ্নোত্তর।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net