1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজানে ফজলুল কবির চৌধুরীর ৫০তম মৃত্যু বার্ষিকী পালিত - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার লংমার্চ করে অশান্তি সৃষ্টির চেষ্টা বরদাশত করা হবে না: এ্যানি মাগুরার শ্রীপুরে মাদক ও সন্ত্রাস বিরোধী র‍্যালি অনুষ্ঠিত সৌদির দাম্মাম বিমানবন্দরে হামলায় ঝরল ২ প্রাণ, আহত দুই বাংলাদেশি মাগুরায় যুবদল নেতা শাকের হত্যায় মামলা দায়ের, আটক-২ মাগুরায় নানা আয়োজনে শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজের এইচ এস সি ১৯৮৬ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত রাঙ্গাবালীতে মৎস্যজীবী দলের কমিটি গঠন সভাপতি গনি, সাধারণ সম্পাদক রাকিব ইনসাফ হাউজিং অ্যান্ড ডেভেলপার্সের চেয়ারম্যান অধ্যাপক এমদাদুল হক মামুন, এমডি আক্তার হোসেন আইন পেশায় প্রবেশের বয়সসীমা নিয়ে কী হচ্ছে? সৌদি আরবের তেল স্থাপনায় হামলা, দুই বিদেশি নাগরিক নিহত

রাউজানে ফজলুল কবির চৌধুরীর ৫০তম মৃত্যু বার্ষিকী পালিত

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি:
  • আপডেট টাইম : শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৫১ বার

পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের বিরোধীদলীয় নেতা মরহুম এ কে এম ফজলুল কবির চৌধুরীর ৫০তম মৃতু্যবার্ষিকী পালিত হয়েছে।এ উপলক্ষে শুক্রবার ( ৯ সেপ্টেম্বর) সকালে মরহুমের রাউজান গহিরা নিজ বাড়ির বক্সআলী চৌধুরীর জামে মসজিদে খতমে কোরআন, মিলাদ মাহফিল, ফাতেহা শরীফের আয়োজন করা হয়।এরপর পরিবারের পক্ষ থেকে মরহুমের কবর জিয়ারত করে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।এছাড়াও উপজেলা, থানা,পৌরসভা প্রশাসন,উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সমাজিক সংগঠনের পক্ষ থেকে মরহুমের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন মরহুমের ছেলে রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী এমপি,উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, মরহুমের ছেলে ব্যবসায়ী এ বি এম ফজলে শহীদ চৌধুরী,নাতি ফারাজ করিম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আবদুল ওহাব,রাউজান উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সামাদ সিকদার,পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দিন চৌধুরী,রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন,ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম,প্রিয়তোষ চৌধুরী, সরোয়ার্দী সিকদার,বিএম জসিম উদ্দিন হিরু, ভুপেশ বড়ুয়া,সৈয়দ আবদুল জব্বার সোহেল,পৌর কাউন্সিলর বশির উদ্দিন খান,কাজী ইকবাল, শওকত হাসান,জানে আলম জনি,আজাদ হোসেন, জসিম উদ্দিন চৌধুরী,আওয়ামীলীগ নেতা নজরুল ইসলাম চৌধুরী সারজু মোঃ নাছের,শওকত হোসেন,হাসান মোঃ রাসেল,তছলিম উদ্দিন,মুছা আলম খাঁন,আব্দুল লতিফ,সৈয়দ হোসেন কোম্পানি,ইউনুস কোম্পানি,ছাত্রলীগ নেতা জিল্লুর রহমান মাসুদ,শাখাওয়াত হোসেন পিবলু,অনুপ চক্রবর্তী,মোঃ আসিফ প্রমুখ।এছাড়া মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন রাউজান প্রেসক্লাব নেতৃবৃন্দ,গহিরা কলেজ,রাউজান সরকারি কলেজ,নোয়াপাড়া কলেজ,চট্টগ্রাম মোটর মালিক সমিতি,চট্টগ্রাম বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net