1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গ্রীষ্মকালীন ফুটবল খেলায় পরাজিত দলের হামলা, আহত ৩ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীনগরে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে ইউএনও’র অভিযান, ড্রেজার মেশিন ধ্বংস আইফোন নয় পাওনা টাকা চাওয়াতে অপ্রতিমকে পিটিয়ে হত্যা মাগুরায় গড়াই নদীর তীব্র ভাঙনে ফসলি জমি বিলীন! হুমকিতে কোদলা গ্রামের ৫ শত পরিবার ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান সিঁদুর রঙ মিশ্রণে মরিচ লাল করায়, লক্ষ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর  চৌদ্দগ্রামে ৭৪ লাখ টাকার ভারতীয় অবৈধ শাড়ি জব্দ ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক রওনা হয়েছেন প্রধানমন্ত্রী সোনারগাঁয়ে তিন স্কুলছাত্রের মৃত্যু: অবৈধ ড্রেজিং বন্ধ ও দ্রুত বিচার দাবি স্থানীয় সরকার নির্বাচনের ঘোষনার পর পর নির্বাচনী হাওয়া চন্দনাইশে ভোটের মাঠে প্রস্তুত বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থীরা আমি নির্বাচিত হলে ১ নং বাগান বাজার ইউনিয়নের ১,২ ও ৩ নং সংরক্ষিত মহিলা ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড উপহার দিব – মহিলা মেম্বার প্রার্থী জাহানারা আক্তার চৌধুরী ( বি,এ)

গ্রীষ্মকালীন ফুটবল খেলায় পরাজিত দলের হামলা, আহত ৩

মীরসরাই প্রতিনিধি:
  • আপডেট টাইম : শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৮০ বার

মীরসরাইয়ে জাতীয় গ্রীষ্মকালীন ফুটবল খেলায় বিজয়ী দলের উপর হামলা চালিয়েছে পরাজিত দলের সমর্থকরা। এতে বিজয়ী দলের ৩ খেলোয়াড় গুরুতর আহত হয়েছেন। ১০ সেপ্টেম্বর (শনিবার) দুপুরে মীরসরাই স্টেডিয়ামে এ ঘটনা ঘটে।
আহত খেলোয়াড়রা হলেন করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী নোমান (১৬), শ্রাবণ (১৬) ও দীপেন দে (১৭)। তাদেরকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

সুত্রে জানা গেছে, ৪৯তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগীতায় মীরসরাই উপজেলার বিভিন্ন স্কুলভিত্তিক দলের সাথে ফুটবল টুর্নামেন্টে নকআউট পর্বের খেলা চলছিল। শনিবার সকালে খেলার সেমিফাইনালে মীরসরাই পাইলট উচ্চ বিদ্যালয়কে ২-০ গোলে পরাজিত করে করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়। খেলা শেষে পরাজিত দলের সমর্থকদের হামলায় বিজয়ী দলের ৩ খেলোয়াড়সহ বেশ কয়েকজন আহত হন।
করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক পলাশ মল্লিক বলেন, “আমরা জয়লাভ করার পর আনন্দ উল্লাস করে মাঠ থেকে বাড়িতে আসবো। এমন সময়ে পরাজিত দলের সমর্থকরা আমাদের উপর হঠাৎ চড়া হয়ে এলোপাতাড়ি মারধর শুরু করে। এতে গোলকিপার দীপেন দে-সহ তিনজন গুরুতর আহত হয়েছে।”
মীরসরাই থানার অফিসার ইনচার্জ কবির হোসেন বলেন, দুই দলের খেলোয়াড়দের মধ্যে খেলার মাঠের বাহিরে সামান্য ধাক্কাধাক্কির ঘটনার খবর পেয়েছি। বড় ধরনের কিছু হওয়ার আগে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিনহাজুর রহমান বলেন, খেলা পরবর্তী সময়ে হাতাহাতির ঘটনা শুনেছি। দ্রুত হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net