1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ফতেয়াবাদ অটোটেম্পো অটোরিকশা আঞ্চলিক শাখার উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ‘শিয়া-সুন্নি’ বাদ দিয়ে জালেম মজলুম নিয়ে ভাবা উচিত: আল্লামা মুহাম্মদ আবদুল হাই নদভী সোনারগাঁয়ে গাঁজাসহ দুইজন আটক চরফ্যাশনে বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি পুনর্গঠন মিজান নয়ন সভাপতি,শোহেব চৌধুরী সম্পাদক টাঙ্গাইলে হোমিওপ্যাথিক জাতীয় ঐক্যজোটের ডাঃ এম এইচ কে এম বেলাল হোসাইনকে আহবায়ক এবং ডাঃ সিয়াম হোসাইন সদস্য সচিব নির্বাচিত  ভিক্টোরিয়া কলেজের অবস্থা ‘গোশালার’ চেয়েও নাজুক: মনিরুল হক চৌধুরী চাঁদাবাজদের বিরুদ্ধে বিএনপির মামলার ঘোষনা ঈদগাঁওয়ে সার্বিক পরিস্থিতি নিয়ে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন  খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য হিসেবে লক্ষীছড়ির মোবারক হোসেন’ক দেখতে চায় লক্ষীছড়ি বাসী নবীনগরে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে অর্ধ কোটি টাকার ক্ষতি  ঈদগাঁওয়ে অপহরণ নাটকের ভিকটিম ও সহযোগী উদ্ধার

ফতেয়াবাদ অটোটেম্পো অটোরিকশা আঞ্চলিক শাখার উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত

কে এম ইউসুফ, হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি ::
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২
  • ২৩৩ বার

চট্টগ্রাম জেলা অটোটেম্পো অটোরিকশা শ্রমিক ইউনিয়ন রেজি নং চট্ট- ৪৮৭/৯০ এর অধীনে সংগঠনের ফতেয়াবাদ আঞ্চলিক শাখার ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

১০ সেপ্টেম্বর সকাল ৯ টা হতে ভোটগ্রহণ আরম্ভ হয়ে বিকাল ৪ টা পর্যন্ত চলে, এতে ১৭২ ভোটারের মধ্যে ১৬৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

৮৭ ভোট পেতে সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ আলমগীর রমজান, প্রতিদ্বন্দ্বী ইউসুফ জুনু পেয়েছেন ৫৯ ভাট। ৭৫ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ ছাবের, এই পদে মোহাম্মদ মুজিবুর রহমান পেয়েছেন ৫৬ ভোট।

কার্যকরী সভাপতি পদে মোহাম্মদ তাহের পেয়েছেন ৯৪ ভোট, প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ আবদুর রহিম পেয়েছেন ৪৮ ভোট। সহ-সভাপতি পদে মোহাম্মদ মুসা মামুন ৫৯ ভোট, প্রতিদ্বন্দ্বী মোঃ মামুন পেয়েছেন ৫১ ভোট এবং ইসলাম চৌধুরী পেয়েছেন ১৪ ভোট। সহ-সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ ইলিয়াছ আলী, তার প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ লোকমান পেয়েছেন ৬০ ভোট। ৮৮ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন নূর মোহাম্মদ, তার প্রতিদ্বন্দ্বী ওয়াসিম পেয়েছেন ২৯ ভোট। অর্থ সম্পাদক মোহাম্মদ সোহেল এর প্রাপ্ত ভোট ৫৭, প্রতিদ্বন্দ্বী মোঃ রুবেল পেয়েছেন ৫৪ ভোট। লাইন সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন জানে আলম টুনু পেয়েছেন ৮৭ ভোট, প্রতিদ্বন্দ্বী ইসমাইল পেয়েছেন ৩৭ ভোট। ৭৬ ভোট পেয়ে প্রচার সম্পাদক হয়েছেন মোহাম্মদ জানে আলম, প্রতিদ্বন্দ্বী তারেক পেয়েছেন ৫০ ভোট। কার্যকরী সদস্য পদে নির্বাচিত তিনজন হলেন- মো. শরীফ (৮৩ ভোট), মঞ্জুর হোসেন মিয়া (৭৫ ভোট) এবং মিজান (৪২ ভোট)। এই পদে পরাজিত প্রার্থী মোহাম্মদ লোকমান পেয়েছেন ৪০ ভোট।

উল্লেখ্য, এর আগে সংগঠনের কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা এবং আঞ্চলিক কমিটির প্রধান নির্বাচন কমিশনার আলহাজ্ব আমজাদ হোসেন হাজারী ২৪ আগস্ট নির্বাচনী তফসিল ঘোষণা করেছেন। এরপর নিয়মিত সদস্যদের ১৭২ জনের ভোটার তালিকা প্রকাশ করা হয়েছিল ২৫ আগস্ট, ২৭ আগস্ট মনোনয়ন ফরম উত্তোলন ও জমা, ২৮ আগস্ট ফরম যাচাই-বাছাই, ২৯ আগস্ট আপত্তি নিষ্পত্তি, ৩০ আগস্ট প্রার্থিতা প্রত্যাহার, ৩১ আগস্ট প্রতীক বরাদ্দের পর ২ সেপ্টেম্বর হতে প্রচারণা শুরু করে প্রার্থীরা। ১০ সেপ্টেম্বর ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার আলহাজ্ব আমজাদ হোসেন হাজারী। এসময় অপর চার নির্বাচন কমিশনার আলী নেওয়াজ বলি, আবু লাইছ, আব্দুল মতিন ও দিলীপ সরকার সাথে ছিলেন।

ঝাকঝমকপূর্ণ সারাদিনের এই ভোটগ্রহণ পর্যবেক্ষণ করেছেন- জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ শামীম, চিকনদন্ডী চেয়ারম্যান হাসান জামান বাচ্চু, উত্তর মাদার্শা চেয়ারম্যান শাহেদুল আলম। ইউপি সদস্য নূর হোসেন, মোহাম্মদ দেলোয়ার এবং রিয়াজুল হক পলাশ। সমাজসেবক মুজিব উদ্দৌলা চৌধুরী, থানা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ চৌধুরী প্রমূখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net