1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
খুটাখালীতে প্রতিবন্ধী নারীকে মারধর,বসতবাড়ী ভেঙ্গে দেয়ার অভিযোগ! - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুল বিজ্ঞান উৎসব আনোয়ারায় বিধবাকে টিন উপহার দিলেন চেয়ারম্যান প্রার্থী এডভোকেট নুরুল কবির ৬ উইকেট নিয়ে বাংলাদেশকে ৬৪ রানে থামালেন স্টার্ক নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন সরকারি দলের নন, বিরোধী দল হিসেবে জনগণের পাশে থাকুন -আব্দুর জব্বার মাগুরায় ইসলামী ব্যাংকের ঋণ খেলাপি মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি ইউসুফ আলী  গ্রেফতার রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল রাষ্ট্রপতি হিসেবে আজ সন্ধ্যায় শপথ নেবেন মির্জা ফখরুল নবীগঞ্জে প্রিন্সিপাল হুমায়ুনের বিরুদ্ধে দূর্নীতি ও অর্থ আত্মসাতসহ নানা অনিয়ম এর অভিযোগ 

খুটাখালীতে প্রতিবন্ধী নারীকে মারধর,বসতবাড়ী ভেঙ্গে দেয়ার অভিযোগ!

সেলিম উদ্দীন, ঈদগাঁও।
  • আপডেট টাইম : শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২
  • ৩১৩ বার

কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালীতে জান্নাতুল ফেদাউস নামের এক প্রতিবন্ধী নারীকে মারধর করে বসতবাড়ী ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। এসময় স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হাতে গুরুতর জখম হয়েছে তার স্বামী। তাদেরকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।

গত বুধবার সকাল ১১ টার দিকে উপজেলার খুটাখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ড নলবুনিয়া গ্রামে ঘটে এ ঘটনা।

এ ঘটনায় বৃহস্পতিবার রাতে ৪ জনকে অভিযুক্ত করে চকরিয়া থানায় একটি লিখিত অভিযোগ করেছেন নারী প্রতিবন্ধী জান্নাতুল ফেরদৌস। অভিযোগের প্রক্ষিতে থানা পুলিশের এসআই ইস্রাফিল শুক্রবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানা গেছে।

অভিযোগে জানা গেছে, জান্নাতুল ফেরদাউসের চলাচল পথ দখল নিতে অভিযুক্তরা দীর্ঘদিন ধরে নানা তালবাহানা করে আসছিলেন। ঘটনার দিন সকালে বাদীনির স্বামীকে চলাচল পথে প্রতিবন্ধতা সৃষ্টি করে গালিগালাজ করে। এর প্রতিবাদ করায় স্বামী-স্ত্রী দু’জনকে মারধর করে বসতবাড়ী ভেঙ্গে দেয়।

অভিযুক্তরা হলেন, উপজেলার খুটাখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ড উত্তর পাড়া গ্রামের আমির সোলতানের পুত্র মোঃ সাজ্জাদ (২৫), কবির আহমদের পুত্র সোহেল (২৮), মোঃ সিরাজের পুত্র আকাশ(২৩) ও নলবুনিয়া গ্রামের আবছারের স্ত্রী শরিফা বেগম (২৬)।

জানা গেছে, জান্নাতুল ফেরদৌস একজন প্রতিবন্ধী গৃহিণী। স্বামীর দিন মজুরি করেই চলে তার সংসার। প্রায় সময় অভিযুক্তদের বসতবাড়ীর পানি তাদের চলাচল পথে ছেড়ে দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। ঘটনার দিন জান্নাতুর স্বামী প্রতিবাদ করলে অভিযুক্তরা স্বামী- স্ত্রীকে মরধর করে। তাদের বসতবাড়ি ভেঙ্গে দেয়।

বুধবার সরেজমিন ওই এলাকায় গিয়ে দেখা যায়, জান্নাতুর ঘরের দরজা ভাঙা ও জিনিসপত্র তছনছ অবস্থায় পড়ে রয়েছে। এ সময় কথা হলে কান্না করতে করতে প্রতিবন্ধী নারী জান্নাতুল ফেরদৌস বলেন, তারা আমার স্বামীকে মারধর করে ভেঙে দিয়েছে ঘর। স্বামীকে বাঁচাতে গিয়ে আমাকে লাথি কিল দিয়ে ফুলা জখম করেছে। আমি এর সঠিক বিচার চাই।

তবে অভিযুক্ত শরীফা বেগমের স্বামী আবছার বলেন, ঘটনার সময় তিনি বাড়ীতে ছিলেন না। তার অভিযোগ ঐ স্বামী-স্ত্রী এমন কোন অপরাধ নাই করেনা। এলাকার সবাই তা জানে। এলাকাবাসীর সাথে কথা বললে সব জানতে পারবেন।

এ সময় স্থানীয় বেশ ক’জন লোক নাম প্রকাশ না করার শর্তে বলেন, অভিযুক্তরা খুব খারাপ মানুষ। সবার সাথে ঝামেলা করে। তাদের পুরো পরিবার বিভিন্ন অপকর্মের সাথে জড়িত।

এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা ও চকরিয়া থানার এসআই মোঃ ইস্রাফিল বলেন, দুই পক্ষেই লিখিত অভিযোগ করেছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।
তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net