1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চন্দ্রগঞ্জে সুধীজনদের সঙ্গে মতবিনিময় করলেন লক্ষ্মীপুর পুলিশ সুপার - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
দেবিদ্বারে ভুয়া সংবাদপত্রের কাটিং ছড়িয়ে সাংবাদিক জনি ফারুককে হেয় করার চেষ্টা ৬ জুনের আগে ইউপি ভোট শেষ করতে সম্মত সবাই: ইসি সানাউল্লাহ বাসের ইউটার্নে বাড়ছে যানজট নবীনগরে দাখিল পরীক্ষার্থীদের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী হবিগঞ্জে নিখোঁজের দুদিন পর সিএনজি চালকের মরদেহ উদ্ধার বিশ্বমানের মানবসম্পদ গড়তে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ: রাষ্ট্রপতি কুমিল্লা সিটি স্কুলের কৃতি ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা একাদশ শ্রেণিতে ভর্তি আবেদনের ফল প্রকাশ আজ প্রকাশিত সংবাদের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ

চন্দ্রগঞ্জে সুধীজনদের সঙ্গে মতবিনিময় করলেন লক্ষ্মীপুর পুলিশ সুপার

লক্ষ্মীপুর প্রতিনিধি :
  • আপডেট টাইম : রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৮৪ বার

লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানা পুলিশের আয়োজনে শনিবার (২৪ সেপ্টেম্বর) বাজারস্থ রাজমুকুট কমিউনিটি সেন্টারে সুধীজনদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাগত পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ।

পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, অপরাধ নিয়ন্ত্রণ ও আইন-শৃঙ্খলা রক্ষায় লক্ষ্মীপুর জেলা পুলিশ বদ্ধপরিকর। জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে জেলা পুলিশ সততা, নিষ্ঠা ও পেশাদারত্বের সাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শান্তি-শৃঙ্খলা নিশ্চিত করতে হলে পুলিশের পাশাপাশি ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে এক যোগে পুলিশকে সহযোগিতা করতে হবে।

এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ্ব এম আলাউদ্দিন, কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ সরকার মো. জোবায়েদ আলী, চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওহাব কন্টাক্টর, সহ-সভাপতি এম ছাবির আহম্মদ, মহিলা আওয়ামী লীগের নেত্রী ফরিদা ইয়াসমিন লিকা।

এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন চন্দ্রগঞ্জ বণিক সমিতির আহবায়ক মাওঃ আবদুল কুদ্দুছ, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আলী হোসেন, সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম, চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক কাজী মামুনুর রশীদ বাবলু, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ চন্দ্রগঞ্জ থানা শাখার সভাপতি সমির কর্মকার, সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বারবৃন্দ।

মতবিনিময় সভায় উপস্থিত সুধীজনেরা জুয়া ও মাদক নির্মূলকরণ, সন্ত্রাস, জঙ্গিবাদ, ইভটিজিং, বিভিন্ন সামাজিক সমস্যা কথা তাদের বক্তব্যে তুলে ধরেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net