1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বিশ্ব শিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও র্্যালী - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীতে আবাসিক হোটেলে অভিযান,অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে ১২ জন গ্রেফতার  চন্দনাইশ থানা পুলিশের অভিযানে হত্যা মামলা সহ ৩ আসামী গ্রেফতার মসজিদে তালা মারার হুমকি নিউজ করায় সাংবাদিকের ওপর হামলা  মাগুরায় সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল  আরোহী নিহত, আহত- ১ নোয়াখালীর কোম্পানীগঞ্জে ঘুম থেকে উঠে শিশুর নিথর দেহ, হত্যার অভিযোগ বাবা-মায়ের পরস্পরের বিরুদ্ধে  বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাগুরায় বৃক্ষরোপণ অভিযান, বৃক্ষ ও ফল মেলার উদ্বো রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছে রোগ প্রতিরোধই সরকারের মূল লক্ষ্য : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ

বিশ্ব শিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও র্্যালী

মোঃজাকির হোসেন নীলফামারী প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ৩ অক্টোবর, ২০২২
  • ৩১২ বার

বিশ্ব শিশু দিবস উপলক্ষে কথাকলি খেলাঘর আসর সৈয়দপুর শাখার উদ্যোগে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও র্্যালী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ অক্টোবর) বেলা ৩ টায় শহরের সাহেবপাড়ায় রেলওয়ে হাসপাতাল সংলগ্ন উদীচী কার্যালয়ে এর আয়োজন করা হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অর্ধ শতাধিক শিশু শিক্ষার্থী অংশগ্রহণ করে।

চিত্রাঙ্কন শেষে একটি র্্যালী বের করা হয়। হাসপাতাল হয়ে গার্ডপাড়া দিয়ে গীর্জার চারপাশ ঘুরে অনুষ্ঠান স্থলে শেষ হয়। পরে সেখানে প্রতিযোগীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর শিল্প সাহিত্য সংসদের সভাপতি ও কথাকলি খেলাঘর আসরের প্রতিষ্ঠাতা সদস্য ম আ শামীম।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনটির উপদেষ্টা সাংবাদিক ও কলামিস্ট মজিবর রহমান, সভাপতি শফিউল ইসলাম রনজু, সাধারণ সম্পাদক মাঈন উদ্দীনসহ শিশুদের অভিভাবকবৃন্দ। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন অপু বিশ্বাসসহ আরও দুইজন স্থানীয় চিত্র শিল্পী। (ছবি আছে)

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net