ঢাকা   ০৭:৫৯:৫১ পিএম, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে কোম্পানীগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত নোয়াখালীর হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর নোয়াখালীতে ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে ইসলামী ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ডা. মোহাম্মদ শহীদুল্লাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের ১৯৯৬ ব্যাচের গেট টুগেদার অনুষ্ঠিত স্মৃতিচারণ, আড্ডা ও প্রীতিভোজে মুখরিত বন্ধুদের মিলনমেলা রক্তে ভেজা ২৮ অক্টোবর উপলক্ষে মাগুরায় জামায়াতের বিক্ষোভ  মিছিল ও সমাবেশ  অনুষ্ঠিত  কুমিল্লায় ইন্টারনাল মেডিসিন দিবসে সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত কুমিল্লায়  জাতীয় নিরাপদ সড়ক দিবসে শোভাযাত্রা ও  আলোচনা সভা অনুষ্ঠিত  শিমুলিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও স্বাস্থ্যসামগ্রী বিতরণ শিমুলিয়া ইউনিয়নে ৭৭ জনের মাঝে পুষ্টিচাল বিতরণ

বর্ষায় ভাঙা সড়ক সংস্কারে বড়বাইশদিয়া ভিলেজ ডেভেলপমেন্ট সোসাইটি

মাহমুদুল হাসান পটুয়াখালী
  • আপডেট টাইম : শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২
  • ৬১৩ বার
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের কাঁচা রাস্তার বেশ কিছু জায়গায় ভেঙে বড় গর্ত তৈরি হয়েছে। এই রাস্তাগুলো যানবাহন চলাচলের অন্যতম পথ। এ কারণে ইউনিয়নের মানুষের যাতায়াতে দূর্ভোগ সৃষ্টি হয়েছে। আর এ রাস্তা সংস্কারে কাজ করছে বড়বাইশদিয়া ভিলেজ ডেভেলপমেন্ট সোসাইটি (বিভিডিএস বাংলাদেশ)।

জানা গেছে, প্রতিদিন এ রাস্তা দিয়ে ছোট-বড় প্রায় ৩০০ থেকে ৪০০ যানবাহন চলাচল করে। বর্ষার আগেই গ্রামের মধ্যে রাস্তায় ছোট ছোট ভাঙা ছিল। টানা বৃষ্টির কারণে রাস্তার এসব জায়গা ভেঙে বড় গর্ত তৈরি হয়েছে।

রাস্তা ভেঙে যাওয়ার কারণে যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করতে পারছে না। অনেক সময় দ্বীপাঞ্চল বড়বাইশদিয়া ইউনিয়নের একমাত্র যানবাহন মোটরসাইকেল রাস্তার বড় ভাঙা গর্তে আটকে যায়, তখন গাড়ি ওঠাতে যাত্রী অথবা স্থানীয় ব্যক্তিদের সহযোগিতা নিতে হয়। এ ছাড়া এসব স্থানে প্রায় সময় ছোট-বড় দুর্ঘটনা ঘটে। এ ভাঙা রাস্তা সংস্কারের জন্য গতকাল বৃহস্পতি ও শুক্রবার ১৫ জন যুবকদের সকাল থেকে বিকেল পর্যন্ত কাজ করতে দেখা গেছে।

সংগঠনের একজন সদস্য বলেন, ‘গ্রামের রাস্তার বেহাল অবস্থা দেখে আমরা নিজ উদ্যোগেই রাস্তা সংস্কারের কাজ করছি। রাস্তায় প্রায় জায়গা ভাঙ্গা ও গর্ত থাকায় অনেক মাটির প্রয়োজন ছিল, এর জন্য আমাদেরকে অন্যের ধানিজমি থেকে মাটি চেয়ে ঐ জায়গায় ব্যবহার করা হয়েছে।

সদস্যগণরা আরও জানিয়েছে, মাটি কাটা বা টানার জন্য কোন গাড়ী বা শ্রমিক ভাড়া করা হয়নি। স্বেচ্ছাশ্রমে সংগঠনের সদস্যরা মাটি কাটা, টানা ও সংস্কারের সব কাজই করেছে।

রাস্তার গাড়িচালকেরা বলেন, ‘গ্রামের মধ্যে রাস্তার ভাঙা অংশগুলো খুবই ঝুঁকিপূর্ণ ছিল। এ রাস্তা সংস্কারে আমাদের সবার জন্য অনেক ভালো হয়েছে।’

তারা আরও বলেন, গ্রামের মধ্যে সংস্কার করে চালকদের কাছ থেকে টাকা না নেওয়া, এটা একটি বিরল ঘটনা।

এই সংস্কারকাজে অংশগ্রহণ করেন শামসুল আরেফিন, রাকিব, বাইজিদ বোস্তামি, শাকিল, আর্ক, গোলাম রাব্বি, হৃদয়, লাজিম ইমরান, মোঃ বাইজীদ মৃধা, পারভেজ, আয়ুব হাওলাদার, স্বপন, পারভেজসহ আরও অনেকে।

সংগঠনের সভাপতি শামসুল আরেফিন বলেন, ‘রাস্তায় যানবাহন যাতে স্বাভাবিকভাবে চলাচল করতে পারে, এ জন্য দেশের সচেতন নাগরিক হিসেবে আমরা এ সংস্কারকাজ করছি।’

চালিতাবুনিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী বাইজিদ বোস্তামি বলেন, শহর বা গ্রামের যেসব রাস্তা বৃষ্টির কারণে ভেঙে বা ক্ষতিগ্রস্ত হয়েছে, সেসব স্থানে নিজ দায়িত্বে কাজ করলে সাময়িকভাবে হলেও দেশের মানুষের উপকার হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি